নবমীর বিকেলে মেয়েকে সঙ্গে নিয়ে প্রতিমা দর্শন অভিষেকের

এই আবহে মেয়েকে নিয়ে মণ্ডপে মণ্ডপে ঘুরছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। নবমীর বিকেলে মেয়েকে সঙ্গে নিয়ে মণ্ডপ দর্শন করলেন অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আজ বুধবার নবমী। আগামিকাল বৃহস্পতিবার বিজয়া দশমী। শেষ ২০২৫ সালের পুজো। সুতরাং মুখভার রাজ্যবাসীর। মায়ের বিদায়বেলায় আকাশ ভার। সকাল থেকে হালকা পশলা বৃষ্টিতে ভিজছে কলকাতার অলি-গলি। কিন্তু দিনটা নষ্ট করতে মোটেও রাজি নন ভক্তরা। আবার একটা বছর পর দেখা হবে মায়ের সঙ্গে। আর এই ৩৬৫ দিনে কত কিছু বদলে যেতে পারে। তাই বৃষ্টি মাথায় নিয়েই ঠাকুর দেখতে নেমে পড়েছেন দর্শক। আর এই আবহে মেয়েকে নিয়ে মণ্ডপে মণ্ডপে ঘুরছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। নবমীর বিকেলে মেয়েকে সঙ্গে নিয়ে মণ্ডপ দর্শন করলেন অভিষেক।

এ দিন তাঁর দেখা মিলল চালতাবাগানের মণ্ডপে। যেখানে বাংলা ভাষার বিবর্তন তুলে ধরা হয়েছে। কয়েক মাস আগেই ভিন রাজ্যে গিয়ে বাংলা ভাষায় কথা বলায় পুলিশের অত্যাচারের মুখোমুখি হয়েছেন রাজ্যের পরিযায়ী শ্রমিক। বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশে ও পাঠিয়ে দেওয়া হয়েছে রাজ্যের শ্রমিকদের। সেই নিয়ে বিজেপিকে কটাক্ষ করে প্রতিবাদী আওয়াজ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাস্তায় নেমে ভাষা আন্দোলন করেছেন তারা। সেই বাংলা ভাষাই এবারের কয়েকটি পুজো মণ্ডপের থিম হয়েছে। চালতাবাগানের থিমেও বাংলা ভাষার বিবর্তন তুলে ধরা হয়েছে। গতকালের মতো নবমীর বিকেলেও মেয়েকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও গতকাল ছিল অষ্টমী, ওইদিনও দক্ষিণ কলকাতার একাধিক পুজো মণ্ডপে মেয়েকে সঙ্গে নিয়ে প্রতিমা দর্শন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অষ্টমীর বিকেলে শহরতলির দমদমের দুটি পুজো মন্ডপে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যার মধ্যে ছিল দমদম নাগেরবাজার সংলগ্ন জয়পুর জয়শ্রীর দুর্গাপুজো এবং বাগুইআটির অশ্বিনী নগর বন্ধুমহলের পুজো মণ্ডপ। সঙ্গে ছিলেন তাঁর কন্যা আজানিয়া। দুটি মণ্ডপ খোশমেজাজে ঘুরে দেখেন তিনি। এরপর মণ্ডপের বাইরে মেয়ে আজানিয়াকে নিয়ে জমিয়ে ফুচকা খেতে দেখা যায় অভিষেককে। অভিষেকের সঙ্গে ছিলেন দমদমের সাংসদ সৌগত রায় সাংসদ পার্থ ভৌমিক, রাজারহাট গোপালপুরের বিধায়ক অদিতি মুন্সিও। আর অভিষেককে দেখার জন্যে দুটি পুজো মন্ডপের সামনে প্রচুর মানুষ ভিড় জমান। আর দর্শকদের হাতজোড় করে নমস্কার করেন অভিষেক। তবে সংবাদ মাধ্যমের সামনে তিনি কোন মন্তব্য করেননি। সকলকে হাতজোড় করে শুভেচ্ছা জানিয়েছেন শুধুমাত্র। যদিও ডায়মন্ড হারবারে সাংসদ দুর্গাপূজোর উদ্বোধন থেকে খানিকটা দূরেই থাকেন। কিন্তু মঙ্গলবার থেকে তিনি মেয়েকে সঙ্গে নিয়ে যেভাবে ঘুরছেন, তা নিঃসন্দেহে নজিরবিহীন উদ্যোগ।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস