৪০ হাজার জমায়েতের টার্গেট নিয়ে মঙ্গলে পাথরপ্রতিমায় অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি, পাথরপ্রতিমা: আসন্ন বিধানসভা নির্বাচনে আরো বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে তৃণমূল। প্রার্থী তালিকা ঘোষণার দিনেই এমন বার্তা দিয়েছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা। তাঁদের বক্তব্য, চতুর্থ বারের জন্য সরকার গড়তে চলেছে ঘাসফুল শিবির। মঙ্গলবার পাথরপ্রতিমা থেকে প্রচারে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই দিন কলেজ মাঠে তৃণমূল প্রার্থীর সমীর কুমার জানার সমর্থনে প্রচার করবেন তিনি।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সভা ঘিরে তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক উন্মাদনা কাজ করছে। বিগত কয়েক দিন ধরেই বুথে বুথে সাজো সাজো রব দেখতে পাওয়া গিয়েছে। এই জনসভাকে সফল করতে ছোট ছোট কর্মিসভার আয়োজন করা হয়েছিল। গত শনিবার প্রবল বৃষ্টির কারণে জলমগ্ন হয়ে পড়েছিল কলেজ মাঠ। যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক করার কাজ চলেছে। মঞ্চ তৈরি করে প্রস্তুতি এখন শেষ। মঞ্চের উত্তর-পশ্চিম কোণে তৈরি করা হয়েছে হেলিপ্যাড। হেলিকপ্টার করে সেখানে আসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। সোমবার সকাল থেকে আকাশে একাধিকবার হেলিকপ্টারের মহড়া নজরে আসে। প্রশাসনের দাবি, নিরাপত্তা ও লজিস্টিক ব্যবস্থার খুঁটিনাটি খতিয়ে দেখতেই এই মহড়া চালানো হচ্ছে। গোটা এলাকায় জোরদার করা হয়েছে পুলিশি নজরদারি। 

অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দিন উন্নয়নের বার্তাই ফের তুলে ধরবেন। ৪০ হাজার জমায়েতের টার্গেট নিয়েছে শাসক দল। পাথরপ্রতিমা বিধানসভা কেন্দ্র দীর্ঘদিন ধরেই তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। আর সেই ঘাঁটির অন্যতম মুখ তিনবারের বিধায়ক সমীর কুমার জানা। চতুর্থবারের জন্য টিকিট পেয়েছেন তিনি। নিজের সংগঠন ও জনসংযোগের জোরে ক্রমেই শক্ত অবস্থান তৈরি করেছেন।

স্থানীয়রা বলেন, পাথরপ্রতিমায় বিরোধীদের দেখতেই পাওয়া যায় না। সমীর জানার চতুর্থবারের লড়াইকে ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। বিরোধীরাও তেমনভাবে মানুষের মনে প্রভাব ফেলতে পারেনি। সেখানেই অভিষেকের জনসভা ভিন্ন মাত্রা দেবে বলার অপেক্ষা রাখে না। প্রাকৃতিক প্রতিকূলতা সত্ত্বেও পাথরপ্রতিমায় জনসমাবেশ ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। মঙ্গলবার এই সভা থেকে কী বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেইদিকে তাকিয়ে সকলে।

জামশেদপুর এফসির অংশীদারি এবার চার্চিল ব্রাদার্সের হাতে, বড় সিদ্ধান্ত টাটা স্টিলের

ভিক্ষার ঝুলি খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের! মিলল ৫৫ লাখ টাকা

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী

জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ‘ভুয়ো’ ভোটার কার্ড, শান্তিপুরে চাঞ্চল্য, BLO-র ভূমিকা নিয়ে প্রশ্ন

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

হঠাৎ অসুস্থ নাড্ডা, দিল্লির এইমসে ভর্তি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

ইলিশের সঙ্গে কুমড়ো? নাক সিঁটকাবেন না, টক-ঝাল-মিষ্টি স্বাদে মন জিতে নেবে এই পদ

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

চিনের শুল্ক এড়াতে ‘শ্যাডো নেটওয়ার্কে’ ভারত! ট্রাম্প প্রশাসনের নজরে ৪০টি দেশ

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার