কর্মীদের রোষ থেকে বাঁচতে মমতার বিরুদ্ধে বিদ্রোহ নিয়ে নয়া সাফাই ‘দলবদলু’ আবু তাহেরের

Share:

নিজস্ব প্রতিনিধি: মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে অস্বীকার করে কাকলি ঘোষ দস্তিদার-শতাব্দী রায়দের শিবিরে যোগ দিয়েছেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের। দলনেত্রীর বিরুদ্ধে বিদ্রোহ দেখিয়ে এখন তিনি ‘নতুন তৃণমূল’ শিবিরে। মমতা নয়, বর্তমানে আবু তাহেরের নেত্রী কাকলি-শতাব্দী। বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে মুখ্য সচেতক চেয়ে লোকসভার স্পিকার ওম বিড়লাকে দেওয়া বিদ্রোহীদের চিঠিতে সইও রয়েছে আবু তাহেরের। কিন্তু রাজ্যে এসে তাঁরই গলায় উল্টো সুর। দিল্লিতে দলনেত্রীর বিরুদ্ধে অবস্থান, আর রাজ্যে মমতার প্রশংসায় পঞ্চমুখ মুর্শিদাবাদের সাংসদ! আজ, শুক্রবার মালদহতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা চারজেলার প্রশাসনিক বৈঠকে যোগ দেন আবু তাহের। সেখানে যাওয়ার সময়ে তিনি বলেন, ‘আমরা নেত্রীর সঙ্গেই রয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, মান ও মন। ওনার নেতৃত্বে কাজ করতে চাই। কিন্তু উনি আইপ্যাকের উপর ভরসা করেছিলেন। আর আইপ্যাক ডুবিয়ে দিল। বিধানসভা নির্বাচনে দলের হারের প্রকৃত কারণ নিয়ে অনুসন্ধান হল না। আমরা চেয়েছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে যে কেউ আসুক নেতৃত্বে, তাহলে লড়াই করব। সেই বার্তা দিয়েছিলাম তৃণমূলনেত্রীকে। কিন্তু উনি শোনেননি। তবে বাংলার রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রয়োজন রয়েছে। উনি লড়াই করে উঠে এসেছেন। ওনার মতো লড়াকু নেত্রীর দরকার।’

আরও পডুন: প্রাক্তন তৃণমূল বিধায়কের কলেজে ত্রাণ সামগ্রী উদ্ধার, সিল করল পুলিশ

কিন্তু কেন এই মন্তব্য তৃণমূলের বিদ্রোহী সাংসদের? রাজনৈতিক মহলের ধারণা, তৃণমূলনেত্রীকে অমান্য করে যেভাবে আলাদা গোষ্ঠী গড়েছেন আবু তাহেররা তাতে বেজায় চটেছেন ঘাসফুল শিবিরের নিচুর তলার কর্মীরা। তাই নিজেদের এলাকায় ফিরে পিঠ বাঁচাতে এখন মমতার গুণগান করছেন মুর্শিদাবাদের সাংসদ। এদিনের প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার আগে আবু তাহের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসাও করেন। তিনি বলেন, ‘উনি মুখ্যমন্ত্রী হিসেবে ভাল কাজ করবেন। এটা আমার ধারণা। মাত্র কয়েকমাস হয়েছে মুখ্যমন্ত্রী হয়েছেন। এখনই কোনও মন্তব্য করা ঠিক হবে না। আগে ওনার কাজ দেখি, তারপর যা বলার বলব।’

পুজোর মরশুমে দিঘার জন্য স্পেশাল ট্রেন চালাবে দক্ষিণ-পূর্ব রেল

MIO AMORE-র আউটলেটে বাসি খাবার, চিকেন প্যাটিসে ভর্তি ছত্রাক, চাঞ্চল্য

রেজিনগর উপনির্বাচনের আগে গ্রেফতার হুমায়ুন কবীরের দলের রাজ্য সম্পাদক, মিলল জালনোট ও আগ্নেয়াস্ত্র

PTS-এ চাঞ্চল্যকর ঘটনা, শৌচালয় থেকে ঝুলন্ত অবস্থায় পুলিশকর্মীর মৃতদেহ উদ্ধার

গুগল ম্যাপের ভুলে ২০ ফুট গভীর খাদে বাইকচালক, রাতভর তল্লাশির পর সকালে মিলল খোঁজ

বাল্যবিবাহের পর গর্ভবতী নাবালিকা, শ্রীঘরে স্বামী, চাঞ্চল্য মন্তেশ্বর

পঞ্জাবের মুখ্যমন্ত্রীর কনভয়ে ডিম-টমেটো ছোড়ার চেষ্টা, পুলিশের জালে মোদির প্রাক্তন সতীর্থ

বদলের বাংলার গতি বাড়াতে চারটি রুটে ‘নমো ভারত’ ট্রেনের প্রস্তাব শমীকের

পরিচয় ভাঁড়িয়ে কেরলে নৌসেনা আকাদেমিতে চাকরি, পুলিশের জালে বাংলাদেশি

‘দিদির কথাতেই প্রার্থীপদ প্রত্যাহার করছি না,’ ডিগবাজি খেয়ে জানালেন রেজিনগরের রবিউল

নন্দীগ্রামের পর রেজিনগরেও প্রার্থী হারালেন মমতা, মনোনয়ন প্রত্যাহার রবিউলের

ইজরায়েলের হাতে তেহরানের পরমাণু অস্ত্রের ঠিকানা হস্তান্তর, মোসাদ গুপ্তচরকে ফাঁসিতে ঝোলাল ইরান

নগদে পেমেন্ট করতে গিয়ে বিপাকে গ্রাহক, PVR INOX-কে আইনি নোটিস

৮৩ বছর বয়সে প্রয়াত ইতালির কিংবিদন্তি ফুটবলার স্যান্দ্রো মাজ্জোলা