হাওড়া-ব্যান্ডেল রুটে AC লোকাল! দু’টি এসি রেক চেয়ে আবেদন

Share:

নিজস্ব প্রতিনিধি : শিয়ালদা-রানাঘাট রুটে চালু হয়েছে পূর্ব ভারতের প্রথম এসি লোকাল। পরিষেবা শুরুর আগে চিন্তা ছিল যাত্রীদের নিয়ে। কিন্তু পরিষেবা শুরুর পরেই দেখা গিয়েছে যাত্রীদের উৎসাহ। চিকিট বিক্রি থেকে সোশ্যাল মিডিয়ায় যাত্রীদের উচ্ছ্বাস ছাপিয়ে গিয়েছে। একাধিক ইতিবাচক প্রতিক্রিয়াতেই বোঝা গিয়েছে, এসি লোকাল পেয়ে খুশি সাধারণ মানুষ।

টিকিট বিক্রির পরিসংখ্যান ও সমাজ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় যাত্রীদের ইতিবাচক প্রতিক্রিয়া বুঝিয়ে দিয়েছে, এসি লোকাল পেয়ে তাঁরা খুশি। লোকাল ট্রেনে ভিড়েত তুলনায় স্বাচ্ছন্দ্যের যাত্রাকেই মেনে নিয়েছেন যাত্রীরা। তাই এবার হাওড়া থেকেও শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল ট্রেন চালানোর তোড়জোড় শুরু হয়েছে। সূত্রের খবর, প্রথম এসি লোকাল ট্রেন নিয়ে উচ্ছ্বসিত রাজ্যবাসী। এবার হাওড়া ডিভিশনের তরফে প্রাথমিকভাবে দু’টি এসি রেক চেয়ে আবেদন জানানো হয়েছে রেলবোর্ডের কাছে। হাওড়া-ব্যান্ডেলের মধ্যে এসি রেকটি চলতে পারে। ব্যান্ডেল লাইন এসি লোকালের জন্য অনেক বেশি উপযুক্ত। ফলে শিয়ালদা-রানাঘাট রুটের পর এবার হাওড়া লাইনে ছুটে শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেন।

শিয়ালদা থেকে বনগাঁ যাওয়ার জন্য এতদিন লোকাল ট্রেন ছিল ভরসা। শিয়ালদা বনগাঁ লোকালের ভিড়ের বিষয়টি কারও অজানা নয়। বাদুড়ঝোলা ভিড়ের মতো মানুষ প্রাণ হাতে করে যাতায়াত করে। কথাতেই বলে শিয়ালদার উত্তর ডিভিশনে বনগাঁ লোকাল সাংঘাতিক। শিয়ালদা থেকে ভিড়ের পরিমাণ এতটাই হয়ে যায়, পরের স্টেশন থেকে লোক ওঠাই দুষ্কর হয়ে ওঠে। কিন্তু তারপরেও মানুষ ওই ভিড়েই যাতায়াত করে। এবার সেই পরিস্থিতি থেকে মুক্তি দিতে শিয়ালদা থেকে রানাঘাট হয়ে বনগাঁ যাচ্ছে এসি লোকাল।

নয়া দুই রুটে যাত্রীদের ভিড় কার্যত উপচে পড়ছে। রেলের একটি সূত্রের দাবি, বর্তমানে এসি রেকগুলিতে গড়ে ১০০ আসন পিছু ১৬০ জন যাত্রী আসছেন। স্বভাবতই উৎসাহিত রেল অন্যান্য লাইনেও এসি লোকাল চালানোর উদ্যোগ নিতে শুরু করেছ। শিয়ালদহ ডিভিশনে আরও তিনটি এসি রেক নামানোর পরিকল্পনা শুরু হয়েছে। রেকগুলির সার্বিক রক্ষণাবেক্ষণের জন্যই ছুটির দিনে পরিষেবা বন্ধ রাখা হচ্ছে।

এসি লোকাল চালু হওয়ার পর থেকে যাত্রীরা জানাচ্ছেন অভাবনীয় পরিকল্পনা পূর্ব রেলের। তারা কোনওদিন ভাবতেও পারেনি সাধারণ মানুষ এসি লোকাল ট্রেনে চড়ে শিয়ালদহ যাবেন। তবে তাদেরও একটাই চিন্তা,  সাধারণ মানুষরা ঠিক কতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে পারবে এই এসি লোকাল ট্রেনকে। রানাঘাট থেকে শিয়ালদহ যেতে আর কোনও কষ্ট করতে হবে না বলেও আশাবাদী নিত্যযাত্রীরা।

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা