ষষ্ঠীতে জামাই আসবে বাড়িতে, ঘর পরিষ্কার করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু শাশুড়ির

ষষ্ঠীর দিনে মেয়ে ও জামাই আসবে বাড়িতে। আর সেই জন্য বাড়িতে ঘর ও আসবাবপত্র পরিষ্কার করছিলেন শাশুড়ি। আর সেই সময় ঘটে গেল অঘটন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ষষ্ঠীর দিনে মেয়ে ও জামাই আসবে বাড়িতে। আর সেই জন্য বাড়িতে ঘর ও আসবাবপত্র পরিষ্কার করছিলেন শাশুড়ি। আর সেই সময় ঘটে গেল অঘটন। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হল শাশুড়ির। রবিবার ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার শান্তিপুরের কন্দখোলা নতুন পাড়া এলাকায়। এমন মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ওই মহিলার নাম অষ্টমী মজুমদার। ৫৫ বছর বয়স তাঁর। রবিবার জামাইষষ্ঠীর দিনে সকাল থেকে বাড়িতে ব্যস্ত ছিলেন তিনি। বাড়িতে মেয়ে জামাই আসবে তাই আনন্দের সঙ্গে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করছিলেন। সে সময় ঘরের মধ্যে চলছিল টেবিল ফ্যান। কাজ করার সময় অসাবধানতাবশত সেই ফ্যান উল্টে যায়। অষ্টমী দেবীর গায়ের উপরে একেবারে উল্টে পড়ে যায় সেটি। আর তার জেরে ওই পাখা থেকে বিদ্যুত্স্পষ্ট হয়ে মেঝেতে পড়ে যান তিনি।

অন্যদিকে এই ঘটনার সময় বাড়িতে ছিলেন না অষ্টমী দেবীর স্বামী। বাজারে গিয়েছিলেন তিনি কেনাকাটা করতে। বাজার থেকে বাড়ি ফিরে এসে দেখেন অষ্টমী মজুমদার পড়ে রয়েছেন ঘরের মেঝেতে। কোনও সাড়াশব্দ নেই। মেঝেতে অচৈতন্য অবস্থায় পড়ে থাকা অষ্টমীদেবীর গায়ের ওপর পড়ে রয়েছে টেবিল ফ্যান। এমন দৃশ্য দেখে হতভম্ব হয়ে যান তিনি। দ্রুত অষ্টমী দেবীকে তুলে নিয়ে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষ রক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিত্সক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বিদ্যুতের শকের অভিঘাতে অষ্টমীদেবীর হাতের কিছুটা অংশ ঝলসে গিয়েছে। জামাইষষ্ঠীর দিনে এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের মধ্যে ডুবে রয়েছে গোটা পরিবার।

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ কালীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?