দ্বিতীয় দফার ভোটের আগে তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র জগদ্দল, গুলিবিদ্ধ CISF জওয়ান!

Share:

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর: ফের উত্তপ্ত জগদ্দল। দ্বিতীয় দফার ভোটের আগে রণক্ষেত্র বিজেপি নেতা অর্জুন সিংয়ের গড়। তুমুল ঝামেলায় জড়িয়ে পড়েছে তৃণমূল-বিজেপি দুই পক্ষই। সূত্রের খবর, জগদ্দলের আটচালা বাগানে সংঘর্ষে জড়িয়ে পড়েছে দুই দলের কর্মী-সমর্থকরা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে নিয়ন্ত্রণে নামানো হয়েছে পুলিশ ও RAF-কে। ঘটনার সূত্রপাত, আজ, রবিবার সন্ধ্যায়, আটচালা বাগান এলাকায় তৃণমূল ও বিজেপির কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। সেই বিষয়ে অভিযোগ জানাতে জগদ্দল থানায় যান এলাকার বিজেপি প্রার্থী রাজেশ কুমার। অভিযোগ, তখনই নাকি রাজেশ কুমারের উপর হামলা চালায় তৃণমূলের কর্মীরা। ইটবৃষ্টি করা হয়। আহত হন প্রার্থীর সঙ্গে থাকা কয়েকজন বিজেপি কর্মীও।

আরও পডুন: ভাঙড়ে বোমা উদ্ধারের ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের

তারপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে জগদ্দল থানায় যান নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিং। অভিযোগ, অর্জুন সিং ও তাঁর দলবল তৃণমূল কর্মীদের উপর হামলা চালায়। তাতে একজন কর্মী জখম হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তারপরেই অশান্তি আরও বেড়ে যায়। তৃণমূল ও বিজেপির কর্মীদের থানার বাইরে বের করে গেটে তালা দিয়ে দেন আইসি। অভিযোগ, জগদ্দল থানার সামনে ঝামেলার পর কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ভাটপাড়ায় অর্জুন সিংয়ের পুত্র পবনের বাড়িতে যান। যদিও তখন বাড়িতে ছিলেন না অর্জুন পুত্র পবন সিং। তাঁর বাড়ি লক্ষ্য করেই বোমা হামলা ও গুলি চালানোর অভিযোগ উঠেছে। সেই গুলি গিয়ে লাগে পবন সিংয়ের নিরাপত্তারক্ষী এক সিআইএসএফের পায়ে। তাঁকে গুরুতর জখম অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে।

ঘটনাটিকে কেন্দ্র করে থমথমে জগদ্দল থেকে ভাটপাড়া। এই বিষয়ে ভাটপাড়ার বিজেপি প্রার্থী পবন সিং বলেন, ‘কোথাও কিছু নেই। এসে দেখি আমার বাড়িতে গুলি, বোমা চলেছে। আমার নিরাপত্তারক্ষী জখম।’

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

শরীর কি সবসময় ক্লান্ত? জেনে নিন প্রোটিনের ঘাটতির ৮ লক্ষণ

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

আসছে নতুন Vivo S2 ফোন, থাকছে ৭,০৫০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর