ভাঙড়ে বোমা উদ্ধারের ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভাঙড়ে ও উস্তিতে বোমা উদ্ধারের ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। আজ, রবিবার এই মর্মে রাজ্য পুলিশের ডিজি ও মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। ভাঙড়ের বিপুল পরিমাণ বোমা উদ্ধারের ঘটনায় তদন্ত করছিল কলকাতা পুলিশ। যদিও নির্বাচন চলাকালীন বেনজির ভাবে কলকাতা পুলিশের কাছ থেকে সেই তদন্তভার এনআইএ-এর হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। আর এই নির্দেশকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।

ভাঙড়ের কাশীপুরে তৃণমূল নেতার পরিত্যক্ত বাড়ি থেকে বোমা উদ্ধারের ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। আজ, রবিবার এই মর্মে রাজ্য পুলিশের ডিজি ও মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। ভাঙড়ের বিপুল পরিমাণ বোমা উদ্ধারের ঘটনায় তদন্ত করছিল কলকাতা পুলিশ। দায়ের হয়েছিল মামলাও। যদিও নির্বাচন চলাকালীন বেনজির ভাবে কলকাতা পুলিশের কাছ থেকে সেই তদন্তভার এনআইএ-এর হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। আর এই নির্দেশকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।

আরও পডুন: ‘কালো স্করপিওতে করে কয়েকশো কোটি টাকা এসেছে ভবানীপুরে,’ বিস্ফোরক দাবি মমতার

গতকাল, শনিবার গভীর রাতে ও আজ, রবিবার সকালে ভাঙড়ের কাশীপুর থেকে ১০০টির বেশি বোমা উদ্ধার করে কলকাতা পুলিশ। সেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী ও বোম্ব স্কোয়াড। দ্বিতীয় দফার ভোটের আগে এই বিপুল পরিমাণ বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। মামলা দায়ের করে কলকাতা পুলিশ, শুরু হয় তদন্ত। কিন্তু কয়েকঘন্টার মধ্যেই সরাসরি পদক্ষেপ করল খোদ স্বরাষ্ট্রমন্ত্রক। অপরদিকে আজ, রবিবার সমন্বয় বৈঠকে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এদিনের বৈঠকে কমিশনের তরফে বলা হয়েছে, বোমা তৈরির সঙ্গে যুক্ত ব্যক্তিদের গ্রেফতার করতে বিশেষ অভিযান চালাতে হবে। দ্বিতীয় দফার ভোটের মুখে পুলিশকে এমনটাই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বোমা নিষ্ক্রিয় করতে পুলিশকে অবিলম্বে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। বলা হয়েছে, ভোটের দিন যে কোনও ভাবেই বোমা বিস্ফোরণের মতো ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে হবে পুলিশকে।

পিৎজা খেতে ভালোবাসেন? ময়দা ছাড়াই তৈরি করুন হাই-প্রোটিন স্পেশাল রেসিপি

অফিস পার্টিতে গিয়ে রহস্যজনক মৃত্যু ২৭ বছর বয়সী ইঞ্জিনিয়ারের, তদন্তে পুলিশ

‘ইরানের সঙ্গে শান্তি চুক্তি প্রায় ভেস্তে দিয়েছিলেন’, বন্ধু নেতানিয়াহুকে নিয়ে চাঞ্চল্য মন্তব্য ট্রাম্পের

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত ৯

নিয়োগ দুর্নীতি মামলা: সমনে সাড়া দিয়ে ইডির দফতরে অভিষেক

৩ বছরের শিশুকে প্রলোভন দেখিয়ে অপহরণ করে ধর্ষণ, গ্রেফতার ১

৫-১ গোলে তিউনিসিয়াকে হারিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু সুইডেনের

যুদ্ধ শেষ হচ্ছে ঘোষণা হতেই ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল চার দেশ

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়ে বিশেষ একজনের আশীর্বাদকে কৃতিত্ব দিলেন দীপ্তি শর্মা

ফ্লিপকার্টে Samsung Galaxy S25 Edge-এ বাম্পার অফার, জেনে নিন নতুন দাম

দাম কমতেই চর্চায় Google Pixel 10 , অফার শুনলে অবাক হবেন