আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নির্দিষ্ট টাকা না দেওয়ায় বচসা, হোটেল রুমে CA আদর্শের খুনে উঠে এল মোটিভ

নিজস্ব প্রতিনিধি: কসবাকান্ডে সামনে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এই ঘটনায় ধৃতদের জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য সামনে এসেছে। ধৃতরা এসকর্ট সার্ভিসের সঙ্গে যুক্ত। ধৃতরা জেরায় জানিয়েছে, যে পরিমাণ টাকার ডিল হয়েছিল সেই টাকা দিতে অস্বীকার করেছিলেন সিএ আদর্শ। সেই টাকা দেওয়া নিয়ে বচসা শুরু হয়েছিল। টাকার পাশাপাশি একাধিক শর্ত অমান্য করেছিলেন মৃত সিএ।

নিয়ম না মানায় দু পক্ষের মধ্যে বচসা শুরু হয়। তার জেরেই চরম বচসার জেরেই খুন আদর্শ। মৃতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। ধস্তাধস্তির চিহ্ন পাওয়া গিয়েছে। আদর্শের শরীরে অ্যালকোহলও মিলেছে। শ্বাসরোধ করে খুন হয়েছে বলে সূত্রের খবর।জানা গিয়েছে, দমদমে থাকত ধৃতরা। আদর্শের সঙ্গে কোমলের ডেটিং অ্যাপে আলাপ হয়। তারপরেই হোটেলে দেখা করা হয়। কীভাবে খুনের ঘটনা ঘটেছে সেটাই ধৃতরা স্বীকার করেছে। আদর্শের মোবাইল নিয়ে পালিয়ে যায় তারা। পরে সিম চেঞ্জ করে ফরগট পাসওয়ার্ড করে মোবাইল থেকে টাকা তোলে।

কসবার গেস্ট হাউসে আদর্শ লোসাঙ্কা খুনে গ্রেফতার হয়েছে কমল সাহা ও ধ্রুব মিত্র। কসবা থানায় তাদের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ আধিকারিকরা। কসবার গেস্ট হাউজে তিনজন উঠেছিলেন। মাঝ রাতে দুজন সেখান থেকে চলে যান। একটি অ্যাপের মাধ্যমে ঘর বুকিং করে গেস্ট হাউজে উঠেছিলেন তিনজন। পরের দিন  চেকআউটের সময় পেরিয়ে গেলেও কেউ না আসায় গেস্ট হাউজের কর্মচারীরা দরজা নক করেন। কিন্তু দরজা কেউ খোলেননি। সন্দেহ হওয়ায় কর্মচারী খবর দেন হোটেল ম্যানেজারকে। তড়িঘড়ি দরজা ভাঙা হয়। তখনই দেখা যায় ওই যুবকের  দেহ মেঝেতে পড়ে রয়েছে। শরীরে রয়েছে একাধিক আঘাত। পা বাঁধা অবস্থায় ছিল বলে জানা গিয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

ভোট দিয়ে হরিয়ানায় ফেরার পথে পরিযায়ী শ্রমিক বোঝাই বাস রানীগঞ্জে দুর্ঘটনার কবলে

মুখপাত্র থেকে একেবারে গণনা পর্যবেক্ষক, বাড়তি দায়িত্ব পেলেন প্রতীক উর রহমান

গণনা পরবর্তী উত্তেজনা নিয়ন্ত্রনে ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন জলপাইগুড়িতে

মঙ্গলকোটে ছাগল নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ১ ব্যক্তির মৃত্যু

কালীঘাট থানার সাসপেন্ড হওয়া ওসি–সহ পুলিশ পর্যবেক্ষকদেরও হুঁশিয়ারি দিলেন মমতা

গঙ্গায় স্নান করতে নেমেই বিপত্তি! মর্মান্তিক পরিণতি কিশোরের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ