Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জমছে নথির পাহাড়! কত ভোটারের তথ্য যাচাই? কবে প্রকাশিত দ্বিতীয় তালিকা?

Share:

নিজস্ব প্রতিনিধি: আদালতের নির্দেশমতো রাজ্যে শুরু হয়ে গিয়েছে নথি যাচাইয়ের কাজ। নথি যাচাই করছেন দায়িত্বপ্রাপ্ত বিচারকরা। বিপুল সংখ্যক নথি যাচাই জমা পরে রয়েছে। কত দিনে শেষ হবে সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে কমিশন সূত্রে খবর, ১০ মার্চের আগে কাজ শেষ হওয়ার মুশকিল।

জানা গিয়েছে, ইতিমধ্যেই ৫০ লক্ষ নথি যাচাই করা বাকি রয়েছে। পাশাপাশি একাধিক জেলা থেকে চূড়ান্ত হিসাব এসে পৌঁছানো বাকি। ফলে পাহাড় প্রমাণ নথি যাচাই করতে হবে দায়িত্বপ্রাপ্ত বিচারকদের। ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হতে চলেছে চূড়ান্ত ভোটার তালিকা প্রথম পর্ব। সেই মতো জেলায় জেলায় তালিকা প্রকাশের প্রস্তুতি ও শুরু হয়ে গিয়েছে। কিন্তু চূড়ান্ত ভোটার তালিকার দ্বিতীয় পর্ব কবে প্রকাশিত হবে সেই প্রশ্নই ঘোরাফেরা করছে। আর কারণ নিষ্পত্তি না হওয়ার নথির সংখ্যা ক্রমাগত বাড়ছে। ফলে জটিলতাও তৈরি হয়েছে। কোনভাবেই দশ মার্চের আগে দ্বিতীয় তালিকা প্রকাশ সম্ভব নয় বলেই জানা যাচ্ছে।

সোমবার থেকেই জুডিশিয়াল অফিসাররা শুরু করেছেন নথি যাচাই করার কাজ। কলকাতা হাই কোর্ট নিযুক্ত বিচারকেরা সকল নথি খতিয়ে দেখছেন। তথ্যগত অসঙ্গতির নথি যাচাই এবং তা নিষ্পত্তি করবেন এঁরাই। সুপ্রিম কোর্টের নির্দেশে কাজ করছেন তাঁরা। রবিবার তাঁদের ট্রেনিং দেওয়ার ব্যবস্থাও করা হয়েছিল। বিধানসভাভিত্তিক দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে বিচারকদের।

দায়িত্বপ্রাপ্ত বিচারকদের দেওয়া হয়েছে লগইন আইডি। ওটিপি দিয়ে লগইন করতে হবে। লগ ইন করে নিজের নির্ধারিত বিধানসভা বাছাই করে বুথ ভিত্তিক পার্ট নম্বর থাকবে। সেখান দিয়ে ভোটারদের নামের লিস্ট বের করতে হবে। সেখান দিয়ে সিরিয়াল নম্বর-সহ ভোটারের নামের পাশে দু’টি অপশন থাকবে। একটায় ক্লিক করলে দেখা যাবে ভোটারের এনিউমারেশন ফর্ম, তাঁর দেওয়া সমস্ত ডকুমেন্ট দেখা যাবে। অন্যটিতে থাকবে ERO, AERO, MICRO OBSERVER, BLO-র পরিচয়, সঙ্গে স্ক্রুটিনিতে কী বলা হয়েছে, সেটিও জানানো থাকবে। এই সবকিছু যাচাি করে দেখা হবে। সেখানে থাকবে রিজেক্ট ও অ্যাক্সেপ্ট। পর্যবেক্ষণের পর তিনি সব সিদ্ধান্ত নেবেন। 

রাতারাতি বদলে গেল অটো- টোটো ও রিক্সা ইউনিয়নগুলি, গেরুয়া পতাকা লাগিয়ে ছুটছে তিন চাকা

ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প

বাংলায় মুখ্যমন্ত্রী বাছাইয়ের দায়িত্ব পেলেন অমিত শাহ, অসমে নাড্ডা

কলকাতার পুলিশকর্তা শান্তনু সিংহর বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি ইডির

সমুদ্র সৈকতে অন্তঃসত্ত্বা দীপিকার সঙ্গে ঘনিষ্ঠ শাহরুখ, চলছে ‘কিং’-এর গানের শুটিং

মঙ্গলবার বিকেলে ইস্তফা দেবেন মমতা?

পদত্যাগ করলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত

‘অপারেশন সিঁদুর’ অভিযানে হাফিজ সাঈদকে রক্ষায় লড়েছিল পাক সেনা?

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়, বাড়ি ভাঙচুর-হামলার অভিযোগ

১৫ বছরের প্রতীক্ষার অবসান! বাংলায় জয়ের পর মোদির জন্য রুপোর পদ্ম গড়লেন বিজেপি কর্মী