‘তৃণমূলের নেতারা তলে তলে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে,’ বিস্ফোরক দাবি অধীরের

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূলের নেতারা তলে তলে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে। উনিশ-বিশ হলেই ঘাসফুল ছেড়ে পদ্মবনে ঝাঁপ দেবে। এমনই বিস্ফোরক দাবি কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর। বহরমপুরের কংগ্রেস প্রার্থীর দাবি, ইতিমধ্যেই তাঁর এলাকার তৃণমূলের নেতারা বিজেপিতে যোগদানের জন্য সেটিং করে ফেলেছে। ভোটের রেজাল্টের পর, পদ্মপার্টির পা ধরেই ভবিষ্যতে বাঁচবে তৃণমূলের নেতারা।

আরও পডুন: রাত পোহালেই তৃণমূলের ‘দুর্গে’ ভোট, মমতা-শুভেন্দু সহ এক ঝাঁক দাপুটে নেতার ভাগ্যপরীক্ষা

আজ, মঙ্গলবার সাংবাদিক বৈঠকে অধীরবাবু বলেন, ‘তৃণমূল নেতাদের অনেকে বিজেপির সঙ্গে যোগাযোগ করছেন। মুর্শিদাবাদে যাঁরা যাঁরা হারবেন তাঁরা এখন থেকেই বিজেপির সঙ্গে যোগাযোগ করা শুরু করে দিয়েছেন। বিজেপির হাত-পা ধরে আগামী দিনে টিকে থাকতেই এই পরিকল্পনা চলছে। বহরমপুরের তৃণমূলের নেতারা বিজেপিমুখী হওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন।পুরসভায় আলোচনা হয়ে গিয়েছে। শিবির পরিবর্তনের পরিকল্পনা চলছে। টাকাপয়সা কামানোর ব্যবস্থা পাকাপাকি করতে এইসব নেতারা ভাবছেন যে, আর তৃণমূল করে লাভ নেই। তাই বিজেপিতে যাওয়ার ব্যবস্থা পাকা করা হচ্ছে।’ যদিও অধীর মিথ্যে দাবি করেছেন বলে স্পষ্ট জানিয়েছে মুর্শিদাবাদের তৃণমূল নেতৃত্ব।

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের