রাত পোহালেই তৃণমূলের ‘দুর্গে’ ভোট, মমতা-শুভেন্দু সহ এক ঝাঁক দাপুটে নেতার ভাগ্যপরীক্ষা

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই বুধবার (২৯ এপ্রিল) পশ্চিমবঙ্গের ১৪২ বিধানসভা আসনে ভোটগ্রহণ। মূলত রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের ‘দুর্গ’ হিসাবে পরিচিত এলাকাতেই হবে ভোট। আর ওই ভোটে ভাগ্যপরীক্ষায় নামছেন বিভিন্ন দল ও নির্দল মিলিয়ে ১৪৪৮ জন। তার মধ্যে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন, প্রাণিসম্পদ বিকাশ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সহ রাজ্য রাজনীতির একাধিক দাপুটে নেতা।

আগামিকাল রাজ্যের সাত জেলার ১৪২ আসনে ভোট নেওয়া হবে। ওই সাত জেলা হল-নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও কলকাতা। পাঁচ বছর আগে ১৪২টি আসনের মধ্যে ১২৩টি আসনে জিতেছিলেন শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। ১৮টিতে জয় পেয়েছিল বিজেপি। আর ভাঙড়ে জিতেছিল বাম সমর্থিত আইএসএফের নওশাদ সিদ্দিকি। দুই বছর আগে লোকসভা ভোটেও বিজেপিকে টেক্কা দিয়ে এগিয়েছিল তৃণমূল কংগ্রেস।

দ্বিতীয় দফায় ভাগ্যপরীক্ষায় নামা ১,৪৪৮ প্রার্থীর মধ্যে ৩২১ জন বা ২২ শতাংশ কোটিপতি। ৩৩৮ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। তাঁর মধ্যে ২৯৫ জনের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা রয়েছে। প্রার্থীদের গড় সম্পত্তির পরিমাণ ১ কোটি ২১ লক্ষ টাকা। নিজের গড় ভবানীপুর থেকে ফের ভাগ্যপরীক্ষায় অবতীর্ণ হয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে বিজেপির হয়ে লড়ছেন শুভেন্দু অধিকারী। কলকাতা বন্দর আসনে ফের ভাগ্যপরীক্ষায় নেমেছেন পুরমন্ত্রী তথা কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। টালিগঞ্জ আসন থেকে লড়ছেন অরূপ বিশ্বাস। চন্দননগর থেকে ইন্দ্রনীল সেন। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী দক্ষিণ আসন দখলে রাখার লড়াইয়ে নেমেছেন স্বপন দেবনাথ। শ্রীরামপুর থেকে লড়ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।

আগামিকাল দ্বিতীয় দফার ভোটে যাতে মাছি-ও গলতে না পারে তার জন্য বিশেষ নিরাপত্তার বন্দোবস্থ করেছে নির্বাচন কমিশন। ১৪২টি আসনে নির্বিঘ্নে ভোট করানোর জন্য মোতায়েন করা হয়েছে ২,৩৪৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সবচেয়ে বেশি বাহিনী মোতায়েন করা হচ্ছে উত্তর ২৪ পরগনা জেলায়—মোট ৫০৭ কোম্পানি। তার পরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা (৪০৯ কোম্পানি)। হুগলিতে ৩৪৪ কোম্পানি, নদিয়াতে ২৮৫ কোম্পানি মোতায়েন করা হয়েছে। পূর্ব বর্ধমান এবং কলকাতাতে থাকবে ২৭৩ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী। সবচেয়ে কম বাহিনী মোতায়েন করা হয়েছে হাওড়া জেলায়। গঙ্গার ওপারের জেলায় নামানো হয়েছে ২৫৭ কোম্পানি আধা সেনা।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন