চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আদ্রা ডিভিশনে আবারও এক সপ্তাহের জন্য বাতিল বহু লোকাল ট্রেন, চরম দুর্ভোগে নিত্যযাত্রীরা

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে টানা এক সপ্তাহ রক্ষণাবেক্ষণ ও বিভাগীয় প্রযুক্তিগত কাজ চলতে থাকায় ফের বড়সড় প্রভাব পড়তে চলেছে রেল পরিষেবায়। এই সময়ে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে, কিছু ট্রেনের যাত্রাপথ আংশিকভাবে সংক্ষিপ্ত করা হয়েছে, আবার বেশ কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে চলবে। ফলে প্রতিদিন যাতায়াত করা হাজার হাজার নিত্যযাত্রীর ভোগান্তি বাড়তে চলেছে বলেই আশঙ্কা।

রেল সূত্রে জানা গিয়েছে, আজ সোমবার ২ মার্চ থেকে আগামী রবিবার ৮ মার্চ পর্যন্ত দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের বিভিন্ন শাখায় রক্ষণাবেক্ষণ ও ইঞ্জিনিয়ারিং কাজের জন্য ‘রোলিং ব্লক’ নেওয়া হয়েছে। এই কারণেই ট্রেন চলাচলে একাধিক সাময়িক পরিবর্তন করা হয়েছে। আদ্রা ডিভিশনের সিনিয়র ডিসিএম বিকাশ কুমার জানিয়েছেন, রক্ষণাবেক্ষণ কাজ নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য চারটি ট্রেন পুরোপুরি বাতিল করা হয়েছে এবং কয়েকটি ট্রেনের রুট সংক্ষিপ্ত করা হয়েছে।

আরও পড়ুন: একই পরিবারের তিন ভাই ভোটার তালিকা থেকে ‘ডিলিট’, উদ্বেগে সোনারপুরের পরিবার

রেল কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৬ ও ৭ মার্চ বাতিল থাকবে ৬৮০৪৬/৬৮০৪৫ আসানসোল-আদ্রা-আসানসোল মেমু প্যাসেঞ্জার। একইভাবে ৩, ৬ ও ৮ মার্চ চলবে না ৬৮০৯০/৬৮০৮৯ আদ্রা-মেদিনীপুর-আদ্রা মেমু প্যাসেঞ্জার। ২ মার্চের পাশাপাশি ৩, ৫ ও ৮ মার্চ বাতিল থাকবে ৬৮০৭৭/৬৮০৭৮ আদ্রা-ভাগা-আদ্রা মেমু। এছাড়াও ২ ও ৭মার্চ চলবে না ৬৮০৭৯/৬৮০৮০ ভজুডিহি-চন্দ্রপুরা-ভজুডিহি মেমু প্যাসেঞ্জার।

এদিকে টাটানগর-আসানসোল-বারাভূম মেমু প্যাসেঞ্জারের যাত্রাপথ আংশিকভাবে সংক্ষিপ্ত করা হয়েছে। ২ মার্চ এবং ৪ থেকে ৭ মার্চ পর্যন্ত ট্রেনটি আদ্রাতেই যাত্রা শেষ বা শুরু করবে; এই সময় আদ্রা-আসানসোল অংশে পরিষেবা থাকবে না। টাটানগর-হাটিয়া এক্সপ্রেসের রুটেও পরিবর্তন আনা হয়েছে-৩ মার্চ ট্রেনটি চাণ্ডিল-পুরুলিয়া-কোটশিলা-মুরি পথের বদলে চাণ্ডিল-গুন্ডা বিহার-মুরি রুটে চলবে।

পাশাপাশি কিছু ট্রেন দেরিতে ছাড়বে। বোকারো-আসানসোল মেমু ২ মার্চ এবং ৩ ও ৫ থেকে ৭ মার্চ বোকারো থেকে এক ঘণ্টা দেরিতে ছাড়বে। ধনবাদ-ঝাড়গ্রাম মেমু এক্সপ্রেসও ২ মার্চ এবং ৩, ৫, ৬ ও ৮ মার্চ ধনবাদ থেকে এক ঘণ্টা বিলম্বে যাত্রা শুরু করবে। এই সব পরিবর্তনের ফলে আদ্রা ডিভিশনের রেলপথে নিয়মিত যাতায়াতকারী যাত্রীদের জন্য আগামী কয়েকদিন যে যথেষ্ট সমস্যার হতে চলেছে, তা বলাই বাহুল্য। রেল কর্তৃপক্ষ আগাম সতর্কতা মেনে বিকল্প পরিকল্পনা করে যাত্রার পরামর্শ দিয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

কলকাতায় গরম বেড়ে হবে ৩৭ ডিগ্রি, পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছবে ৪১’র ঘরে

প্রথম দফার ভোটের দিন রাজ্যে থাকবেন মোদি-শাহ, বড় পরিকল্পনা বিজেপির

ভয় পেয়ে বিজেপি এজেন্সির চাপ দিচ্ছে, ভবানীপুরে কমিউনিটি বৈঠকে তোপ মমতার

শীতলকুচির নাম বদলে বিজেপি লিখল ‘শীতলকুচ’, তুলোধনা করল তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ