মাত্র ৪০০-৫০০ টাকা, বর্ষার আগেই বাজারে সস্তায় মিলছে ইলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,হাওড়া: বর্ষা আসতে এখনও দেরি, স্বাভাবিকভাবেই ইলিশের মরশুমও শুরু হয়নি। তবু গত কয়েক সপ্তাহ ধরে হাওড়া, কলকাতা ও শহরতলির বিভিন্ন মাছের বাজারে চোখে পড়ছে রুপোলি ইলিশ। আকারে তুলনামূলক ছোট হলেও স্বাদে বড় ইলিশকেও টেক্কা দিচ্ছে এই মাছ। কোথাও কোথাও পেটে হালকা ডিমও মিলছে। খুচরো বাজারে বর্তমানে এই ছোট ইলিশ বিক্রি হচ্ছে কেজি প্রতি প্রায় ৪৫০ থেকে ৫০০ টাকায়। অসময়ে ইলিশের লোভে বহু ক্রেতাই ভিড় জমাচ্ছেন বাজারে। কিন্তু প্রশ্ন উঠছে-এই সময়ে ছোট ইলিশ আসছেই বা কোথা থেকে?

আইন অনুযায়ী ছোট ইলিশ ধরা ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। তা সত্ত্বেও কীভাবে এত বিপুল পরিমাণ ছোট ইলিশ বাজারে ঢুকছে, তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক। হাওড়া, হুগলি ও কলকাতার মাছ ব্যবসায়ীদের দাবি, বর্তমানে যে ৩০০ থেকে ৫০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে, তার বেশিরভাগই আসছে ডায়মন্ড হারবার থেকে।

আরও পড়ুন: ভোটের আগে তড়িঘড়ি রাস্তা সারাইয়ের ধুম, ২৮টি রাস্তা মেরামতে বড় সিদ্ধান্ত কলকাতা পুরসভায়

দক্ষিণ ২৪ পরগণার বিভিন্ন মৎস্যজীবী সংগঠনের নেতারাও অভিযোগ করেছেন, সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে সমুদ্র ও মোহনা এলাকায় নির্বিচারে ছোট ইলিশ ধরা হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফিশারম্যান অ্যাসোসিয়েশনের সহ-সম্পাদক বিজন মাইতি জানান, বিশেষ করে কাকদ্বীপ, নামখানা ও পাথরপ্রতিমা এলাকায় কিছু অসাধু মৎস্যজীবী বেআইনিভাবে জাল ফেলছেন। পরে এই মাছ ডায়মন্ড হারবারের বিভিন্ন ঘাট হয়ে হোলসেল বাজারে ওঠে এবং সেখান থেকেই রাজ্যের নানা প্রান্তে ছড়িয়ে পড়ে। তিনি ডায়মন্ড হারবারের পাইকারি বাজারে কড়া নজরদারির দাবি তুলেছেন।

সরকারি নির্দেশিকা অনুযায়ী ২৩ সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের ইলিশ ধরা নিষিদ্ধ। মৎস্য দপ্তরের নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, ডিম ছাড়ার আগেই যদি ছোট ইলিশ ধরা হয়, তাহলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন মারাত্মকভাবে কমে যেতে পারে। তবু বাড়তি লাভের আশায় কিছু ব্যবসায়ী ও মৎস্যজীবী নিয়ম ভাঙছেন বলে অভিযোগ। হাওড়ার পাইকারি ও খুচরো বাজার ঘুরে দেখা যাচ্ছে, এখন মূলত ২০০ থেকে ৩০০ গ্রাম ওজনের ইলিশই বেশি বিক্রি হচ্ছে। মৎস্য দপ্তরের এক আধিকারিক জানান, নিয়মিত অভিযান চালানো হলেও বিস্তীর্ণ উপকূল ও মোহনা এলাকায় পর্যাপ্ত নজরদারি চালানো পরিকাঠামোর অভাবে কঠিন হয়ে পড়ছে।

‘নেতাজিকে কিছু বলার আগে দশবার ভাবুন’, এবার অনন্ত মহারাজকে বিঁধলেন সুকান্ত মজুমদার

ব্রিকস সম্মেলনে যোগ দিতে সেপ্টেম্বরে দিল্লি সফরে ইরানের প্রেসিডেন্ট

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

বড় স্বস্তি সময় রায়নার! ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ বিতর্কে সমস্ত FIR বাতিল করল সুপ্রিম কোর্ট

মুকুটে নয়া পালক! লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ‘ডক্টরেট’ উপাধি পেলেন রানি

মাত্র ১০০ টাকায় জামশেদপুর এফসির মালিকানা যাচ্ছে চার্চিলের হাতে

ভিক্ষার ঝুলি খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের! মিলল ৫৫ লাখ টাকা

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য