ভোটের আগে তড়িঘড়ি রাস্তা সারাইয়ের ধুম, ২৮টি রাস্তা মেরামতে বড় সিদ্ধান্ত কলকাতা পুরসভায়

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা নির্বাচনের আগে শহরের ভাঙাচোরা রাস্তা নিয়ে নাগরিকদের দীর্ঘদিনের অভিযোেগ মেটাতে সক্রিয় হল কলকাতা পুরসভা। সম্প্রতি মেয়র পরিষদের বৈঠকে শহরের বিভিন্ন প্রান্তে মোট ২৮টি রাস্তা সংস্কারের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক মহলেও জোর আলোচনা শুরু হয়েছে। কারণ, গত লোকসভা নির্বাচনে কলকাতার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ৪৪টিরও বেশি ওয়ার্ডে বিরোধী দলগুলি এগিয়ে ছিল। ভোেট বিশেষজ্ঞদের একাংশের মতে, নাগরিক পরিষেবা নিয়ে অসন্তোষই শহরের একাংশ ভোটারকে বিরোধীদের দিকে ঝুঁকতে বাধ্য করেছিল।

এই পরিস্থিতিতে বিধানসভা ভোটের আগে পুর পরিষেবার মানোন্নয়নে তৎপরতা বাড়ানো হয়েছে বলে মনে করছে অনেকেই। যদিও পুর প্রশাসনের দাবি, রাস্তা মেরামতের সিদ্ধান্তের সঙ্গে ভোটের কোনও সরাসরি যোগ নেই। পুরসভা সূত্রে জানানো হয়েছে, শহরের একাধিক এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার অভিযোগ জমছিল। সেই কারণেই একযোগে বহু রাস্তা সারানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

আরও পড়ুন: বিড়ি শ্রমিকদের জন্য সুখবর, ১০০ শয্যার নতুন হাসপাতালে মিলবে কী কী সুবিধা? জেনে নিন

পুরসভার রাস্তা বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, শহরের নানা প্রান্তে বড় মাপের জল প্রকল্পের পাইপলাইন বসানোর কাজ হয়েছে। তার জেরে বহু রাস্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক ক্ষেত্রে আংশিক সংস্কার সম্ভব নয়, ফলে পুরো রাস্তা নতুন করে তৈরি করা ছাড়া উপায় থাকছে না। এই কারণেই এত বড় আকারে রাস্তা পুনর্নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পুরসভার রাস্তা বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, শহরের নানা প্রান্তে বড় মাপের জল প্রকল্পের পাইপলাইন বসানোর কাজ হয়েছে। তার জেরে বহু রাস্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক ক্ষেত্রে আংশিক সংস্কার সম্ভব নয়, ফলে পুরো রাস্তা নতুন করে তৈরি করা ছাড়া উপায় থাকছে না। এই কারণেই এত বড় আকারে রাস্তা পুনর্নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পুর প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ৭, ১০, ১১ ও ১৩ নম্বর বরোর আওতায় থাকা অন্তত ২৫টি রাস্তা জল প্রকল্পের পাইপলাইন বসানোর কারণে নতুন করে গড়ে তুলতে হচ্ছে। বাকি তিনটি রাস্তা ‘পথশ্রী’ সহ অন্যান্য প্রকল্পের মাধ্যমে সংস্কার করা হবে। যাদবপুর ও টালিগঞ্জ বিধানসভা এলাকার বাঘাযতীন, পাটুলি, কসবা, ইএম বাইপাস, হালতু, রামলাল বাজার, গড়ফা, বেহালা ও ঠাকুরপুকুরের একাধিক অংশে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে।

পুরসভা আরও জানিয়েছে, শহরে প্রায় ১৩৫ কিলোমিটার জুড়ে পাইপলাইন বসানোর কাজ শেষ হলে মোট প্রায় ৭০টি রাস্তা নতুন করে নির্মাণের প্রয়োজন হবে। আপাতত তার মধ্যে ২৫টির কাজ চলছে। বাকি রাস্তাগুলির ক্ষেত্রেও ধাপে ধাপে টেন্ডার ডেকে কাজ শুরু করা হবে। ভোটের আগে এই উদ্যোগ শহরবাসীর ক্ষোভ কতটা কমাতে পারে, তা আগামী দিনেই স্পষ্ট হবে।

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্কুল ছুটির পর জনগণনার কাজ! ‘কখন বাড়ি ফিরবেন শিক্ষকরা?’ রাজ্যকে প্রশ্ন হাই কোর্টের

গলছে বরফ, আগামী সপ্তাহে ভারত সফরে তারেক রহমান, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা

‘নেতাজিকে কিছু বলার আগে দশবার ভাবুন’, এবার অনন্ত মহারাজকে বিঁধলেন সুকান্ত মজুমদার

ব্রিকস সম্মেলনে যোগ দিতে সেপ্টেম্বরে দিল্লি সফরে ইরানের প্রেসিডেন্ট

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

বড় স্বস্তি সময় রায়নার! ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ বিতর্কে সমস্ত FIR বাতিল করল সুপ্রিম কোর্ট

মুকুটে নয়া পালক! লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ‘ডক্টরেট’ উপাধি পেলেন রানি

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য