নায়ক হওয়ার স্বপ্নে ঘরছাড়া, ৩৫ বছর পর বাড়ি ফিরলেন নদিয়ার ‘নিখোঁজ’ যুবক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নায়ক হওয়ার স্বপ্নে বাড়ি ছেড়েছিলেন ১৬ বছরের এক কিশোর। লক্ষ্য ছিল মুম্বই গিয়ে সিনেমায় অভিনয় করা। তারপর কেটে গিয়েছে দীর্ঘ ৩৫ বছর। পরিবারের সঙ্গে ছিল না কোনও যোগাযোগ। আত্মীয়-পরিজনেরা একপ্রকার ধরে নিয়েছিলেন, তিনি আর বেঁচে নেই। অবশেষে তিন দশকেরও বেশি সময় পর নদিয়ার থানাপাড়া থানার পিপুলখোলা গ্রামে ফিরে আসতেই আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।

ফিরে আসা ওই ব্যক্তির নাম রেন্টু শেখ। পরিবার সূত্রে জানা যায়, কিশোর বয়সে বাড়ি ছেড়ে বেরিয়ে তিনি শেষ পর্যন্ত অসমের গুয়াহাটিতে পৌঁছেছিলেন। অভিনেতা হওয়ার স্বপ্ন পূরণ না হলেও জীবিকার তাগিদে সেখানেই কাজ শুরু করেন। কাজের ব্যস্ততা, আর্থিক অনটন ও যোগাযোগের অভাবে এতদিন আর গ্রামের বাড়িতে ফেরা হয়নি। সম্প্রতি তিনি হঠাৎই নিজের গ্রামে ফিরে আসেন। প্রথমে তাঁকে চিনতে কিছুটা অসুবিধা হলেও কানের বিশেষ গঠন এবং ছোটবেলার নানা স্মৃতির কথা শুনে ছেলেকে শনাক্ত করেন তাঁর বৃদ্ধ বাবা উহাব শেখ। তিনি জানান, ছেলে নিখোঁজ হওয়ার পর থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। সে সময় রেন্টুর কোনও ছবি না থাকায় তদন্তেও সমস্যা হয়েছিল। এমনকি পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গাতেও খোঁজ চালানো হয়েছিল। কিন্তু কোনও সন্ধান মেলেনি।

আরও পড়ুনঃ স্মার্টফোনের আবদার, কিনে না দেওয়ায় চরম সিদ্ধান্ত সপ্তম শ্রেণির ছাত্রের

রেন্টুর প্রতিবেশী জুবায়ের আহমেদ জানান, ৩৫ বছর পরেও তিনি বন্ধুকে এক দেখাতেই চিনে ফেলেন। তাঁর কথায়, ছোটবেলার স্মৃতি কখনও মুছে যায় না। রেন্টুও জানিয়েছেন, কয়েক মাস পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধুদের সঙ্গে সময় কাটিয়ে আবার কাজের সূত্রে গুয়াহাটিতে ফিরে যাবেন। দীর্ঘ ৩৫ বছরের অপেক্ষার অবসানে খুশির আবহ এখন গোটা পিপুলখোলা গ্রামজুড়ে।

আদালতে বিরাট স্বস্তি তামিলনাড়ু মুখ্যমন্ত্রী বিজয়ের! ডিভোর্সের মামলা তুলে নিলেন স্ত্রী সঙ্গীতা

তামিলনাড়ুতে চাকরির টোপ দিয়ে যুবতীকে বাংলাদেশে পাচার, তদন্তে কলকাতা পুলিশ

পাসপোর্ট-ভিসা ছাড়াই দার্জিলিং বেড়াতে গিয়ে গ্রেফতার ‘বাংলাদেশি’, ঠাঁই হল হোল্ডিং সেন্টারে

পার্থ ভৌমিক গদ্দার! নৈহাটিজুড়ে পড়ল পোস্টার, চাঞ্চল্য

বিদেশি লিগে খেলছেন অজিঙ্কা রাহানে, কোন দলের হয়ে নামছেন নাইটদের প্রাক্তন অধিনায়ক?

২ বছরের জন্য নির্বাসিত পাক ক্রিকেটার, সঙ্গে ১০ লাক জরিমানা, কোন অপরাধে?

ক্লাবে টিভি দেখা নিয়ে বিবাদ, বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে খুন, চাঞ্চল্য গোপালনগরে

‘পঞ্চায়েতে অতিরিক্ত কর বসানো হচ্ছে না’, বিভ্রান্তি দূর করে জানালেন দিলীপ

তৃণমূলীদের দলে যোগদান করালেই ব্যবস্থা, হুঁশিয়ারি দিলীপের

যুবশ্রী-যুবসাথীর বদলে আসছে যুবশক্তি, কারা পাবেন ৩ হাজার টাকা?

জোড়া ঘূর্ণাবর্তে ভিজবে বাংলা, দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

বিদেশি রেফারিদের যৌনসেবা দিয়ে ফল প্রভাবিত করার চেষ্টা, কাঠগড়ায় একাধিক ক্লাব

‘স্বাধীনতা সংগ্রামীরা গুলি খেয়েছেন, আর আপনার ডিমে ভয়,’ মহুয়াকে ভর্ৎসনা সুুপ্রিম কোর্টের

নবান্নের পর এবার রবীন্দ্র সদন, নীল-সাদার বদলে গেরুয়া রঙে নামফলক