অ্যারেস্ট মেমোতে অনুব্রত সই না করায় বিপাকে ইডি, দিল্লি ছুটলেন গোয়েন্দারা

অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) বৃহস্পতিবার আসানসোল জেল থেকে গ্রেফতারের পর শুক্রবার আদালতে ছুটলেন ইডি (Enforcement Directorate) আধিকারিকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) বৃহস্পতিবার আসানসোল জেল থেকে গ্রেফতারের পর শুক্রবার আদালতে ছুটলেন ইডি (Enforcement Directorate) আধিকারিকরা। কারণ ইডির ‘অ্যারেস্ট মেমো’তে সই করেননি বীরভূমের কেষ্ট। তাই দিল্লির আদালত থেকে ওয়ারেন্ট নিয়ে অনুব্রতকে রাজধানীতে নিয়ে যেতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

ইডি সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার আসানসোল জেলে অনুব্রত মণ্ডলকে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে জেরা করার পর গ্রেফতার করা হয়। কিন্তু ইডির দাবি, বৃহস্পতিবার ‘অ্যারেস্ট মেমো’তে সই করেননি কেষ্ট। আর তাই পরিস্থিতি প্রতিকূল দেখে আসানসোলের আদালতে না গিয়ে ইডির গোয়েন্দারা সোজা দিল্লি রওনা দিয়েছেন। সেখানে আদালতে অনুব্রতের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করার আবেদন জানাবে ইডি। ওয়ারেন্ট জারি হলে তাঁকে দিল্লি নিয়ে যাবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে তাঁর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের মুখোমুখি বসিয়ে জেরা করতে পারেন গোয়েন্দারা।

আরও পড়ুন:সব ধরনের পরিচয়পত্রেই বাধ্যতামূলক KYC, উদ্যোগী মোদি

প্রসঙ্গত বৃহস্পতিবার গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর আগে এই মামলায় সিবিআই গ্রেফতার করেছিল বীরভূমের কেষ্টকে। গ্রেফতারের ৫৭ দিনের মাথায় গত অক্টোবর মাসের প্রথম সপ্তাহে বীরভূমের কেষ্টর বিরুদ্ধে ৩৫ পাতার চার্জশিট দেয় সিবিআই। অনুব্রত মণ্ডলকে তাঁর বিপুল সম্পত্তির বিষয়ে ওইদিন একাধিক প্রশ্ন করেন ইডির গোয়েন্দারা। কেন্দ্রীয় সংস্থার দাবি, সেই প্রশ্নের যথাযথ উত্তর দেননি তিনি।  তদন্তকারীদের অনুব্রত জানান, তাঁর সম্পত্তির বিষয়ে হিসাবরক্ষক মণীশ কোঠারি বলতে পারবেন। অবশেষে যথাযথ জবাব না পাওয়ায় কেন্দ্রীয় গোয়েন্দারা বীরভূমের দাপুটে নেতাকে গ্রেফতার করে।

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে