‘মৃত্যুর জন্য অপেক্ষা..’, গৃহকর্তার মৃত্যুর পর থেকেই অনশনে স্ত্রী,ছেলে ও মেয়ে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ২২ দিন আগে পরলোকে গমন করেছে পরিবারের গৃহকর্তা। আর তাঁর মৃত্যুর পরেই স্ত্রী, কন্যা এবং পুত্র স্বেচ্ছায় মৃত্যুর জন্য নিজেদের ঘরবন্দি করে রাখলেন। এই ঘটনাটি ঘটেছে উত্তরপাড়া থানার অন্তর্গত রাজেন্দ্র এভিনিউ এলাকায়। আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা।

জানা গিয়েছে , গত ৪ ফেব্রুয়ারি প্রয়াত হয়েছেন গগনবরণ মুখোপাধ্যায়। তিনি ছিলেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। আর তাঁর মৃত্যুর পর থেকেই ৮০ বছর বয়সী স্ত্রী  শ্যামলী মুখোপাধ্যায়, ৫৮ বছর বয়সী ছেলে সৌরভ মুখোপাধ্যায় এবং ৫২ বছরের মেয়ে চুমকি মুখোপাধ্যায় নিজেদের ঘরবন্দি করে রাখা শুরু করে।  স্থানীয়রা জানিয়েছে , মৃতের ছেলে এবং মেয়ে দুজনেই অবিবাহিত। তাদের রোজগার নেই। তাই বাবার মৃত্যুর পর থেকেই গগনের মৃত্যুর পর স্ত্রী যাতে পেনশন পান সেই জন্য সরকারি অফিসে যান ছেলে এবং মেয়ে। তবে এরপর থেকেই তাদের মিলছিল না খোঁজ।

 পরিবারের তরফে জানান হয়েছে, গগনবরণের মৃত্যুর পর বেশ কয়েকবার তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। তবে মেলেনি খোঁজ। কিন্তু বেশ কয়েকদিন আগে  এক আত্মীয় তাঁদের সঙ্গে ফোনে কথা বলে জানতে পারে, তিন জনই মৃত্যুর জন্য  প্রস্তুত হচ্ছেন। আর তা শুনেই এলাকার কাউন্সিলর থেকে পুরসভার চেয়ারম্যানকে খবর দেয় পরিবারের সদস্যরা। এরপরে পুলিশ গিয়ে ঘরের দরজা ভেঙে তাদের উদ্ধার করে। তবে দীর্ঘদিন ধরে খাওয়া-দাওয়া না করার ফলে বর্তমানে তিনজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাদের উত্তরপাড়ার একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কেন তারা মৃত্যুর পথ বেছে নিলেন তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।   

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলবেড়িয়ায়‌,৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা

বিরোধী দলনেতা বাছাই নিয়ে স্পিকারকে প্রশ্নবাণ বিচারপতির

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

‘চুক্তি পছন্দ না হলে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ নয়’, ফের বেঁকে বসলেন ট্রাম্প

শুভমন-ঈশানের জোড়া সেঞ্চুরিতে আফগানিস্তানের বিরুদ্ধে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

মায়ের জন্য দু’দিন ধরে আকুল অপেক্ষা,পরিবেশ প্রেমীদের তৎপরতায় মিলল সুরক্ষিত ঠিকানা

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

কাটমানির টাকা ফেরতের দাবিতে আবাস যোজনার সুপারভাইজারের বাড়ি ঘিরে বিক্ষোভ

পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষকে পুরী থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

ভয়ঙ্কর ঘটনা, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ