‘লোকসভার পরে এবার মাটিতে পরাস্ত হবে’, হুঁশিয়ারি মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি : আসন্ন নির্বাচনে ক্রমশ তেতে উঠছে বঙ্গ রাজনীতি। আক্রমণ পাল্টা আক্রমণ চালাচ্ছে সব দলই। এই নির্বাচনে বিজেপি যেমন স্বপ্ন দেখছে বাংলা দখলের, তেমন তৃণমূল চতুর্থবার ক্ষমতায় আসতে বদ্ধপরিকর তাঁরা। শনিবার হাওড়া থেকে বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, লোকসভায় পরাস্ত হয়েছ। এবার মাটিতে তথা আসন্ন নির্বাচনেও পরাস্ত হবে। বাংলাই পথ দেখাবে। 

শুক্রবার লোকসভায় মহিলা বিল নিয়ে কেন্দ্র যে ধাক্কা খেয়েছে, তাকেই কটাক্ষ করেছেন তিনি। বিজেপির পতন শুরু হয়ে গিয়েছে বলে জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। তিনি আরও বলেছেন,  ‘অন্যদের সমর্থন নিয়ে ক্ষমতায় রয়েছে, একার কোনও ক্ষমতা নেই বিজেপির।’ বিজেপির থেকে সাবধানে থাকার জন্য সতর্ক করা হয়েছে। পরিযায়ী শ্রমিকদের ওপরে অত্যাচার নিয়ে সরব হয়েছেন তিনি। বলেছেন, ‘ভিন রাজ্যের বহু শ্রমিক আছে। তাঁদের অসম্মান করা হয় না। অথচ বাংলায় কথা বললেই বিজেপি শাসিত রাজ্যে অত্যাচার করা হয়। তারপরেও বাংলা এসে ভোট চায়। লজ্জা করে না।’

তিনি আরও বলেছেন, ‘বিজেপি নির্বাচনের সময় যা বলে তা করে না। ২ কোটি চাকরির কথা বলা হয়েছিল। কটা চাকরি দেওয়া হয়েছে? বিজেপি ধর্মকে বিক্রি করে খাচ্ছে। বাইরে থেকে লোক এনে ভয় দেখালে ভয় পাবেন না। ‘ তিনি আরও বলেছেন, ‘লোকসভা থেকে খেলা শুরু হয়ে গিয়েছে। লোকসভায় পরাস্ত হয়েছ, এবার বাংলার মাটিতে পরাস্ত হবে। এত অত্যাচার, এত ঔদ্ধত্য, এত অহঙ্কার? কেউ ভয় দেখালে ভয় পাবেন না। এবারের লড়াই বিজেপিকে ভারত থেকে তাড়ানোর যুদ্ধ শুরু’। মাছ, মাংস, ডিম খাওয়া নিয়েও সোচ্চার হয়েছেন। 

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

‘DVC খুব ভাল কাজ করেছে,’ ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর, ভাঙন রোধে বিশেষজ্ঞ কমিটি গড়ল রাজ্য

আশ্রয়হীনদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, ৩,৫০০ পরিবারকে দেওয়া হবে ফ্ল্যাট

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

দু’দুবার হৃদরোগে আক্রান্ত চিনের প্রেসিডেন্ট শি, ক্ষমতা হারানোর ভয়ে ঘোষণা করছেন না উত্তরসূরির নাম

মেসির পর আন্তর্জাতিক ফুটবল থেকে সন্ন্যাস বিশ্বকাপজয়ী স্পেনের ৩১ বছরের ডিফেন্ডারের