রোগীর মৃত্যু ঘিরে উত্তাল হাসপাতাল, দেদার ভাঙচুর! আতঙ্কে ছাদে উঠলেন প্রসূতি

Share:

নিজস্ব প্রতিনিধি: চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রাতভর উত্তেজনার অভিযোগ। রোগীর মৃত্যুর পরেই হাসপাতালের বিভিন্ন অংশে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। একইসঙ্গে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপর হামলার অভিযোগও সামনে এসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় আতঙ্কে হাসপাতালের রোগী, তাঁদের আত্মীয়স্বজন এবং প্রসূতিদের একাংশ ছাদে উঠে আশ্রয় নেন বলে জানা গিয়েছে।

পরিবারের অভিযোগ, শনিবার রাতে শারীরিক অসুস্থতা নিয়ে প্রায় ৫৫ বছর বয়সি রবি বাউরী মানকর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য যান। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে বাড়িতে নিয়ে যাওয়া হয় বলে পরিবারের অভিযোগ। কিন্তু বাড়ি ফেরার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর দ্রুত তাঁকে হাসপাতালে ফিরিয়ে আনা হলে সেখানেই তাঁর মৃত্যু হয় বলে পরিবারের দাবি। এরপরই চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন মৃতের পরিবারের সদস্য এবং স্থানীয়দের একাংশ। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, হাসপাতালের বিভিন্ন জায়গায় ভাঙচুর চালানো হয়। চিকিৎসকদের উপরেও হামলার অভিযোগ সামনে এসেছে। তবে রোগীর মৃত্যুর প্রকৃত কারণ কী, তা এখনও তদন্তসাপেক্ষ। হামলার পরিস্থিতিতে নিরাপত্তার কথা মাথায় রেখে অনেকে হাসপাতালের ছাদে গিয়ে আশ্রয় নেন বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে একজন প্রসূতি মা-ও ছিলেন বলে হাসপাতাল সূত্রে খবর। শিশুকে সঙ্গে নিয়ে ওই মহিলার ছাদে আশ্রয় নেওয়ার ঘটনায় হাসপাতালের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। 

আরও পড়ুন: ‘আগের সরকার নয় যে যা খুশি করবেন!’ ট্রোলারদের জবাব দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা

ঘটনার পর আজ রবিবার সকাল থেকেই হাসপাতালের গেটের সামনে নিরাপত্তার দাবিতে বিক্ষোভে বসেন চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। তাঁদের বক্তব্য, রোগীদের চিকিৎসা করতে গিয়ে যদি হাসপাতালের মধ্যেই হামলার আশঙ্কা থাকে, তাহলে পরিষেবা দেওয়া কঠিন। হাসপাতাল কর্তৃপক্ষের তরফেও কর্মীদের নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তবে বিক্ষোভের মধ্যেও জরুরি পরিষেবা চালু রাখা হয়েছে বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন স্বাস্থ্য দফতরের আধিকারিক এবং প্রশাসনের প্রতিনিধিরা। বিজেপির রাজ্য কমিটির সদস্য নরেশ কোনারও হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। পরিস্থিতি স্বাভাবিক করার পাশাপাশি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়। 

মুখ্যমন্ত্রীকে নিয়ে ‘কুরুচিকর’ পোস্টের অভিযোগ, বিজেপি বিধায়কের নালিশে গ্রেফতার তৃণমূল নেতা

রবি দুপুরে বাগুইআটিতে হাড়হিম হত্যাকাণ্ড, ঘরে ঢুকে যুবককে খুন করল দুষ্কৃতী

‘কংগ্রেস ও তৃণমূল দুই দলই সাইনবোর্ডে পরিণত হয়েছে,’ খোঁচা সুকান্ত মজুমদারের

মাথায় গামছা, গেঞ্জি-বারমুডা পরে খালি পায়ে জমিতে নেমে চাষের কাজে ব্যস্ত মন্ত্রী গৌরিশঙ্কর

মায়ের মুখে হাসি ফোটাতে বাড়ির চারপাশে ৫৭০০ গাছ! ছেলের ভালবাসা চোখে জল আনবে

ধর্মীয় অনুষ্ঠানের খাবার খেয়ে বমি-পায়খানা, হাসপাতালে ভর্তি ৩৫ জন গ্রামবাসী

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

তোলাবাজির প্রতিবাদ করায় লাঠি দিয়ে পিটিয়ে বিজেপি কর্মীর হাত ভেঙে দিল দুষ্কৃতীরা, উত্তপ্ত সবং

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

ভোটার তালিকায় নাম বাদ, সপরিবারে এসআইআরের নোটিশ পেলেন লালকৃষ্ণ আডবানি

Asian Games: শেফালির ঝোড়ো সেঞ্চুরি, বাংলাদেশের বিরুদ্ধে ১৯৬ রানের টার্গেট ভারতের

‘আগের সরকার নয় যে যা খুশি করবেন!’ ট্রোলারদের জবাব দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে ভয়াবহ হামলা, গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতার ভাই

বিয়ের দু’বছরের মাথায় বাবা-মা হলেন শোভন-সোহিনী, নায়িকার কোলে পুত্র এল না কন্যা?