খেলার পরিণতি! চাকে ঢিল, ক্ষেপে গিয়ে কামড়ে প্রৌঢ়ের জীবন কাড়ল ভিমরুলের দল

Share:

নিজস্ব প্রতিনিধি: স্কুলের ছুটি মানেই যেন একরাশ আনন্দ আর স্বাধীনতার অনুভূতি। স্কুল থেকে বাড়ি ফেরার পথে বন্ধুদের সঙ্গে হাসি-ঠাট্টা, দৌড়ঝাঁপ আর নানা ধরনের খেলায় মেতে ওঠে পড়ুয়ারা। এই সময় অনেকেই খেলার ছলে এমন কিছু কাজ করে বসে, যার পরিণতি কখনও কখনও ভয়াবহ হতে পারে। কেউ রাস্তার ধারে পুকুরের জলে ঢিল ছোড়ে, কেউ মজা করে অন্যের বাড়ির কলিং বেল বাজিয়ে পালিয়ে যায়। আবার অনেকেই গাছে থাকা ভিমরুল বা মৌমাছির চাক লক্ষ্য করে ঢিল ছুড়ে দৌড় দেয়। বিষয়টি নিছক খেলা মনে হলেও, এই ধরনের কাজ থেকে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। ঠিক তেমনটাই ঘটেছে। একদল পড়ুয়ার খেলার ছলে ভিমরুলের চাকে ঢিল মেরেছিল। তারই মাশুল দিতে হল এক নিরীহ প্রৌঢ়েকে ।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জলপাইগুড়িতে। ভিমরুল বা মৌমাছির চাক আঘাত পেলে তারা দল বেঁধে আক্রমণ করতে পারে। সেটাই হয়েছে। পড়ুয়ারা চাকে ঢিল ছোঁড়ার পর মুহূর্তের মধ্যে চারপাশ ঘিরে ফেলে ভিমরুলের ঝাঁক। সেই সময় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন প্রৌঢ় ভুগেল দাস। খুদেরা পালিয়ে গেলে ভিমরুলদের টার্গেটে পরিণত হন নিরীহ ওই প্রৌঢ়। জানা গিয়েছে, গত সোমবার (৩ অগস্ট) বিকেলে কাজ সেরে রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন ৫০ বছর বয়সী ভুগেল দাস। ঠিক তখনই মর্মান্তিক ঘটনাটি ঘটে। কিছু বুঝে ওঠার আগেই ভিমরুলের দল তাঁকে ঘিরে ধরে। 

আরও পড়ুন: ‘জিজ্ঞাসাবাদের পর উদয়নিধিকে মুক্তি দিতে হবে,’ পুলিশকে নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের

বয়সজনিত কারণে তিনি দৌড়ে পালাতে পারেননি। ভিমরুলের কামড়ে তাঁর কান ও শরীর দিয়ে রক্ত বের হতে শুরু করে। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে  এসে তাঁকে উদ্ধার করে দ্রুত জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি  করে। তবে বিপত্তি ঘটে মঙ্গলবার সকালে।  চিকিৎসায় বিলম্ব ও গাফিলতির অভিযোগ তুলেছেন মৃতের পরিবারের সদস্যরা। তাঁদের দাবি, সময়মতো সঠিক চিকিৎসা পেলে হয়তো প্রাণ বাঁচানো সম্ভব ছিল। মৃতের আত্মীয় মানস দাস ও ছেলে চিরঞ্জিত দাসের  অভিযোগ মঙ্গলবার সকাল পর্যন্ত ভুগেলবাবু   সুস্থ ও স্বাভাবিক ছিলেন।  সকালের দিকে তাঁর কিছুটা শারীরিক অস্বস্তি দেখা দেয়।  নার্সরা সেই কথায় কোনও পাত্তাই দেননি। দীর্ঘ অপেক্ষার পর চিকিৎসক  চিকিৎসা শুরু করলেও শেষ রক্ষা হয়নি। 

পুজোর মধ্যেই ভোটের বাদ্যি, ষষ্ঠীর দিনেই কোয়েলের ছেড়ে দেওয়া রাজ্যসভা আসনে নির্বাচন

হার্ট অ্যাটাকের সময় বাড়িতে একা? নিজেকে সামলাতে মাথায় রাখুন এই ৪ পদ্ধতি

গনেশ উৎসব চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা! ফুটন্ত সম্বরের পাত্রে পড়ে মৃত্যু মহিলার

ডেডলাইন শেষ, স্পিকারের নোটিসের জবাব দিতে আরও ৪ সপ্তাহ সময় চাইছেন সুদীপ-কাকলিরা

সুখবর! পুজো পরেই অ্যাকাউন্টে ঢুকবে আবাসের ৬০ হাজার টাকা, পাবেন ৩০ লক্ষ পরিবার

বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পর গুহাতেই সংসার! সন্তানদের নিয়ে ‘পাতালঘরে’ ফিলিস্তিনি পরিবার

আপনার টুথপেস্ট নিরামিষ না আমিষ? একাধিক পণ্যের প্যাকেটে প্রতীক ব্যবহারের নির্দেশ কেন্দ্রের

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, কুলুতে খাদে গাড়ি পড়ে মৃত ৪

প্রথমবার কোচবিহারে শুভেন্দু, জলদাপাড়ায় নামকরণ করবেন দুই হস্তীশাবকের

নিম্নচাপের জেরে সকাল থেকেই বৃষ্টি, আরও বাড়বে দাপট! রাজ্যের কোন কোন জেলায় ভারী বর্ষণ?

টাইফুন ‘দুজুয়ান’-এর তাণ্ডবে বিপর্যস্ত জাপান! ভূমিধসে মৃত ২, নিখোঁজ একাধিক

ভাঙড় কলেজে বিক্ষোভ ও অশান্তির ঘটনায় গ্রেফতার ৪, ধৃতদের আজই পেশ আদালতে

মর্মান্তিক! সরকারি হাসপাতালে এসি বিস্ফোরণে মৃত্যু দুই সদ্যোজাতের

মুকেশ আম্বানির সঙ্গে বৈঠক শুভেন্দুর, বাংলায় বিনিয়োগ বাড়াতে বড় পদক্ষেপে মুখ্যমন্ত্রী