অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে মা ও শিশুদের জন্যে ডিম কিনতে বাড়তি বরাদ্দের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।

Share:

নিজস্ব প্রতিনিধি: অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে মা ও শিশুদের জন্যে ডিম কিনতে বাড়তি বরাদ্দের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বুধবার (২২ জুলাই) রাজ্যের ক্যাবিনেট মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুষ্টি কর্মসূচি অনুযায়ী, দুপুরের ও সকালের জলখাবারের ডিম কেনার জন্যে যে পরিমাণ টাকা বরাদ্দ ছিল, তা বাড়িয়ে দেওয়া হচ্ছে। যার ফলে মায়েদের প্লেট পিছু ২ টাকা আর শিশুদের প্লেট পিছু আরও ২ টাকা রাজ্যের অর্থায়ন থেকে বরাদ্দ করা হবে।

সেই সঙ্গে ডিভিসি-পাঞ্চেৎ মিলিয়ে ১০০০ মেগা ওয়াটের মেগাওয়াট পাওয়ার স্টোরেজ পরিকল্পনা ও বক্রেশ্বরে তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন ইউনিট হচ্ছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়া ‘ভাইব্রেন্ট ভিলেজ’ প্রকল্পের আওতায় ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রকের ৯ সীমান্ত পাশ্ববর্তী জেলাগুলিতে বিদ্যুৎ দফতর অংশগ্রহণ করছে বলেও জানিয়েছেন তিনি। যার জন্য ১৫০ কোটি অতিরিক্ত বরাদ্দ করা হয়েছে। এছাড়া আজ ক্যাবিনেটে সপ্তম পে কমিশনের বিষয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে ক্যাবিনেট। এর নিরিখে একটি কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি রাজ্যের উন্নয়নে আরও একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী।

দিঘা-শঙ্করপুর উপকূলীয় অঞ্চলের পর্যটন, কর্মসংস্থান এবং সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে ‘দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ পরিকল্পনা এলাকা’-র পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ক্যাবিনেটে। বর্তমানে যেখানে রয়েছে ৫১টি মৌজা, তার সঙ্গে আরও ২০টি মৌজা যুক্ত করা হবে জানানো হয়েছে। সংশোধনাগারগুলিতে ই-প্রিজন ব্যবস্থা চালুর জন্য নতুন করে ৭০ জন তথ্য প্রবেশ করানোর কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া সংশোধনাগার পরিবহন অধিদফতরের অধীনে ট্রাকচালক এবং কারখানার তত্ত্বাবধায়কদের পদোন্নতি-সংক্রান্ত বেতন কাঠামোও পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান