ফের বোমা উদ্ধার মুর্শিদাবাদে, চাঞ্চল্য

কে বা কারা রেখেছিল ওই বোমা, তা জানতে চলছে তদন্ত। সবকটি বোমা রাখার ঘটনায় একটিই চক্র রয়েছে কি না, তা জানারও চেষ্টা চলছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মার্চের ২৯ তারিখ পুলিশের তৎপরতায় উদ্ধার হয়েছিল তাজা বোমা। ফের একই জায়গা থেকে উদ্ধার করা হল বোমা (Bomb)। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ওই বোমাগুলি উদ্ধার করে। ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়েছে আতঙ্ক ও চাঞ্চল্য। কে বা কারা রেখেছিল ওই বোমা, তা জানতে চলছে তদন্ত। মুর্শিদাবাদের সেকেন্দ্রার ঘটনা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার দিন সকালে মুর্শিদাবাদ জেলার সেকেন্দ্রার লিচুবাগানে বোমা দেখতে পান স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। এরপর খবর দেওয়া হয় স্থানীয় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ (Police)। চারিদিক ঘিরে ফেলে বিশাল বাহিনী। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। উদ্ধার করা হয়েছে প্রায় ১৪ টি তাজা বোমা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। গত ২৯ মার্চ এই এলাকা থেকেই উদ্ধার করা হয়েছিল বেশ কিছু বোমা। ফের একই জায়গায় বোমা কে বা কারা রাখল, তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। কথা বলা হচ্ছে স্থানীয়দের সঙ্গে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার হয়নি কেউ।

উল্লেখ্য, এর আগে গত শুক্রবার এই জেলার ফারাক্কা থেকে উদ্ধার হয়েছিল বোমা ও বিস্ফোরক দ্রব্য। ফারাক্কার হাজারপুর গ্রামের শিশু শিক্ষা কেন্দ্রের পেছন থেকে উদ্ধার করা হয়েছিল বোমা। তার মাত্র দু-তিনদিন আগেই ওই জেলার সামসেরগঞ্জের চশকাপুর থেকে বোমা উদ্ধার করা হয়েছিল। প্রশ্ন উঠছে বারবার জনবহুল এলাকা ও শিশু কেন্দ্রের কাছ থেকে বোম উদ্ধার হওয়ায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। সবকটি বোমা রাখার ঘটনায় একটিই চক্র রয়েছে কি না, তা জানারও চেষ্টা চলছে। প্রতিবারেই পুলিশি তৎপরতায় উদ্ধার করা হয়েছে বোমা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আরও তল্লাশি চলছে।

ছবি: প্রতীকী

আজকের রাশিফল: লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, রাস্তাঘাটে গাড়ি আস্তে চালান, রাগ নিয়ন্ত্রণে রাখুন

প্রতারণা মামলায় নাম জড়াল সলমান খানের, সশরীরে সল্লু ভাইকে হাজিরার নির্দেশ আদালতের

মাগুরার বাড়িতে হামলার পর প্রথম প্রতিক্রিয়া সাকিব আল হাসানের, কী বললেন?

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরার পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

হঠাৎ আসা বৃষ্টিতে ভিজেছে শখের ব্যাগ? এভাবে যত্ন নিলেই ফিরবে জেল্লা

সময় নেই! ভিডিও কলেই বৃদ্ধাশ্রমে মারা যাওয়া বাবার দাহক্রিয়া দেখল তিন মেয়ে

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়