ফের রাজ্যে করোনা আক্রান্তের হদিশ

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের রাজ্যে থাবা বসাল করোনা ভাইরাস। এবার মুর্শিদাবাদে করোনা আক্রান্ত হলেন এক ব্যক্তি। জেলায় নতুন করে করোনা আক্রান্তের খোঁজ মেলায় উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর। প্রশাসনের তরফে মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে।

জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, জিয়াগঞ্জের বাসিন্দা এক ব্যক্তি নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা আক্রান্ত ওই ব্যক্তিকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, হাসপাতালে ভর্তির পর ওই ব্যক্তির করোনা পরীক্ষা হয়। সেই রিপোর্ট পজিটিভ এসেছে। করোনা আক্রান্ত ওই ব্যক্তি আইসোলেশনে রাখা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন করে উদ্বেগের কিছু নেই। সমস্ত সাবধানতা মেনেই গোটা হাসপাতালে চিকিৎসা পরিষেবা চলছে।

উল্লেখ্য, ২০২০ সালের মার্চ মাসে ভারত সহ গোটা বিশ্বে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ে। বিশ্বজুড়ে লক্ষাধিক মানুষের মৃত্যু হয়েছিল। সেই সময় করোনার দাপট কমাতে ভ্যাকসিন তৈরি করার উদ্যোগ নেন বিজ্ঞানীরা। এই ব্যাপারে ভারতীয় বিজ্ঞানীদের অবদান ছিল সবচেয়ে উল্লেখযোগ্য। দেশের নাগরিককে ভ্যাকসিন দেওয়ার কাজ শেষ হতেই করোনার দাপট কমে আসতে শুরু করে। ২০২১ সাল থেকে করোনার প্রভাব অনেকটাই কমে এসেছিল। কিন্তু তিন বছর পরও করোনার দাপট অব্যাহত থাকায় চিন্তিত প্রশাসন।

 

 

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন