Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

যশোর রোডের শতাব্দী প্রাচীণ গাছের ডাল ভেঙে মৃত ২, চাঞ্চল্য

মৃতদের নাম রতন মণ্ডল এবং স্নেহাংশু বিশ্বাস। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য দেখা যায়। নেমে আসে শোকের ছায়া। দেখানো হয় বিক্ষোভ।

Share:

নিজস্ব প্রতিনিধি: যশোর রোডে গাছের ডাল ভেঙে বারবার হয়েছে বিপত্তি। হয়েছে মৃত্যু। ফের গাছের ডাল ভেঙে মৃত্যুর ঘটনা ঘটল। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে। নেমে এসেছে শোকের ছায়া। এই ঘটনায় জখম হয়েছে ৪ জন।

রবিবার চাঁদাপড়া বিডিও (BDO) অফিসের সামনে এই ঘটনা ঘটেছে। সামনেই রাস্তার কাছে রতন মণ্ডল নামে এক ব্যক্তির মাংসের দোকান। সেখানে ছিলেন আরও প্রায় ৪ জন। ওইদিন দুপুর ১২ টা নাগাদ একটি শিরিষ গাছ থেকে ডাল ভেঙে পড়ে ওই দোকানের ওপর। জখম হন উপস্থিত ৫ জনেই। তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে (Hospital)। তবে চিকিৎসকরা দেহ পরীক্ষা করে জানান, ২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের নাম রতন মণ্ডল এবং স্নেহাংশু বিশ্বাস। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য দেখা যায়। নেমে আসে শোকের ছায়া। দেখানো হয় বিক্ষোভ।

প্রসঙ্গত, এর আগেও যশোর রোডে দেখা গিয়েছে শতাব্দী প্রাচীণ গাছ ভাঙতে। ঘটেছে দুর্ঘটনা। মৃত্যুর (Death) ঘটনাও ঘটেছে। বারবার আঙুল উঠেছে চোরা কারবারিদের দিকে। বারবার দুর্ঘটনায় গাছ কাটার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সড়ক পরিবহণ দফতর। ৩৫ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের উদ্যোগও নেওয়া হয়েছিল। সিদ্ধান্ত নেওয়া হয় যশোর রোড দিয়ে রাস্তা সম্প্রসারণ করা হবে পেট্রাপোল সীমান্ত থেকে ভিআইপি রোড পর্যন্ত। করা হয় জরিপ। সিদ্ধান্ত নেওয়া হয়, রাস্তার দুধার থেকে কাটা হবে কয়েক হাজার গাছ। এর প্রতিবাদ করা হয়। বলা হয়, শতাব্দী প্রাচীণ গাছ বাঁচিয়ে রাস্তা সম্প্রসারণ করা হোক। তা না হলে পরিবেশের ক্ষতি হবে। আন্দোলনকারীরা দ্বারস্থ হয় আদালতের।

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

‘স্ট্রংরুমে পরিকল্পিতভাবে লোডশেডিং করে দেওয়া হচ্ছে,’ কর্মীদের সতর্ক থাকার নির্দেশ মমতার

‘শেষ পর্যন্ত গণনা টেবিল ধরে রাখলেই দেখবেন আমরা জিতেছি’, কাউন্টিং এজেন্টদের বার্তা মমতার

কোন বিধানসভার রেজাল্ট সবচেয়ে দ্রুত জানা যাবে? জানাল কমিশন

ছয় মেরে ঘরের মাঠে গুজরাতকে জেতালেন ওয়াশিংটন, ফের হার পঞ্জাবের

গণনার কয়েকঘন্টা আগেই মুখ্যমন্ত্রীর ট্যাগ সোশ্যাল মিডিয়া থেকে সরালেন বিজয়ন

LIVE: রাত পোহালেই শুরু হবে গণনা, নবান্নের কুর্সি কার? অপেক্ষায় রাজ্যবাসী

গুজরাতের দুরন্ত বোলিংয়ের সামনে ভেঙে পড়ল পঞ্জাবের ব্যাটিং

ব্যাটে-বলে দাপট দেখিয়ে হায়দরাবাদকে উড়িয়ে জয়ী রাহানেরা

বরুণ-নারাইনের ভেল্কিতে ১৬৫ রানে গুটিয়ে গেল হায়দরাবাদ

ইস্ট বেঙ্গলের কোচের পদ ছাড়লেন অস্কার ব্রুজোঁ, সাংবাদিক সম্মেলন থেকে বড় ঘোষণা

নির্বাচনে ব্যবহার করা পুলিশের গাড়ি নিয়ে ছাগল চুরির অপরাধে গ্রেফতার ৪

ত্রিকোণ প্রেমের জের! পুকুরের ধারে উদ্ধার যুবকের গলা কাটা দেহ, ব্যাপক শোরগোল পুরুলিয়ায়

গণনায় অশান্তি এড়াতে বড় পদক্ষেপ, ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে ভারত-ভুটান সীমান্ত