আবারও চরম অস্বস্তিতে বিজেপি, বিষ্ণুপুরে নয়া যুব সভাপতির বিরুদ্ধে পোস্টার

একটি পোস্টারে লেখা, ‘বিষ্ণুপুর থেকে বিজেপিকে বঞ্চিত করা হচ্ছে কেন, বিষ্ণুপুর জেলা সভাপতি জবাব দাও’। একাধিক পোস্টারে ছেয়ে গিয়েছে বিষ্ণুপুর।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও চরম অস্বস্তিতে বিজেপি (BJP) শিবির। আবারও প্রকাশ্যে পদ্মশিবিরের অন্তর্দ্বন্দ্ব। সম্প্রতি বিষ্ণুপুরে বিজেপির জেলা যুব মোর্চার সভাপতি পদে বদল হয়েছে। আর তা কেন্দ্র করেই অন্তর্দ্বন্দ্ব। দেখা দিয়েছে চরম অসন্তোষ। পড়েছে দলের নেতার বিরুদ্ধেই পোস্টার।

বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি ছিলেন সুশান্ত দাঁ। তাঁকে সরিয়ে নতুন সভাপতি করা হয়েছে আবিরলাল মুখোপাধ্যায়কে। আর এই ঘটনার পরেই পড়েছে পোস্টার। একটি পোস্টারে লেখা, ‘যুব মোর্চার সভাপতি যাকে করা হয়েছে পার্টির  কোন প্রোগ্রামে তাকে দেখতে পাওয়া যায়নি। তা সত্বেও তাকে সভাপতি করা হল কেন, জেলা সভাপতি জবাব দাও’। আবার অন্য একটি পোস্টারে লেখা, ‘বিষ্ণুপুর থেকে বিজেপিকে বঞ্চিত করা হচ্ছে কেন, বিষ্ণুপুর জেলা সভাপতি জবাব দাও’। এইরকমই একাধিক পোস্টারে ছেয়ে গিয়েছে বিষ্ণুপুর।

উল্লেখ্য, জেলায় জেলায় যুব সভাপতি, মণ্ডল সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে অসন্তোষ দেখা গিয়েছে। দেখা গিয়েছে বিক্ষোভ। ইস্তফা, গণইস্তফা লেগেই রয়েছে। বারবার অভিযোগ উঠছে স্বজনপোষণ, টাকার বিনিময়ে পদ বন্টন করা হচ্ছে বলে। বিভিন্ন জেলার জেলা সভাপতির বিরুদ্ধে সরব প্রায় প্রতিটি জেলা। তা সামলাতে জেরবার শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার। তাঁদের নেতৃত্ব নিয়েও উঠছে প্রশ্ন। এদিকে আবার আদি- নব্য দ্বন্দ্ব। বারবার প্রকাশ্যে এসেছে দিলীপ ঘোষের সঙ্গে শুভন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারের দ্বন্দ্ব। প্রতিবারেই মুখ পুড়েছে বিজেপির। চাপা দেওয়ার চেষ্টা করলেও পদ্মশিবির তাঁদের ‘অন্তর্দ্বন্দ্ব’ চেপে রাখতে পারেনি। এই পরিস্থিতিতেই আবারও চরম অস্বস্তিতে পড়েছে গেরুয়া তাঁবু।

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের