বর্ধমান বিষমদ কাণ্ডে মৃত আরও ২, চাঞ্চল্য

ঘটনাস্থল সেই বর্ধমান। এই নিয়ে বিষমদ কাণ্ডে মৃত্যু (DEATH) হল ৮ জনের। ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও বিষমদ কাণ্ডে মৃত্যুর ঘটনা। মৃত্যু হয়েছে আরও ২ জনের। ঘটনাস্থল সেই বর্ধমান। এই নিয়ে বিষমদ কাণ্ডে মৃত্যু (DEATH) হল ৮ জনের। ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। মৃত ২ জনেই মদ খেয়েছিল বর্ধমান কলেজ মোড়ের তারা মা হোটেল থেকে, এমনটাই দাবি মৃতের পরিবারের।

মৃতরা বর্ধমান জেলার খগড়াগড়ের পূর্ব পাড়ার বাসিন্দা। এক মৃতের নাম মীর মেহবুব। ওরফে বাপ্পা। তাঁর বয়স ২৬। অপর মৃতের নাম বাপন শেখ। তাঁর বয়স ২৮। পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার তাঁরা হোটেলে মদ খেয়েছিলেন। তারপর থেকেই অসুস্থ হয়ে পড়েন। মেহবুব ও বাপনের মদ খাওয়ার পরেই বমি এবং পেটে যন্ত্রণা হচ্ছিল বলে অভিযোগ। জানা গিয়েছে, মেহেবুবকে বর্ধমান হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বাপনকে ভর্তি করা হয়েছিল স্থানিয় একটি বেসরকারি হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় তাঁদের। স্থানীয় এবং মৃতের পরিবারের অভিযোগ, হোটেলে বেআইনি ভাবে মদ বিক্রি হত। স্থানীয় পঞ্চায়েত সদস্যের অনুমান, হোটেলে মেয়াদ উত্তীর্ণ মদ বিক্রি করা হচ্ছিল। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ঘটনার তদন্ত চলছে। ২ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

উল্লেখ্য, মদ খাওয়ার পর অসুস্থ হয়ে চার জনের মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। ঘটনার খবর পেয়ে এলাকায় গিয়েছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কল্যান সিনহা রায়। তাঁর সঙ্গে গিয়েছিল বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা নাগাদ লক্ষ্মীপুর মাঠ কলেজ মোড়ের একটি মদের দোকান থেকে দেশি মদ কিনে খেয়েছিলেন তাঁরা। দাবি, দেশি মদ খাওয়ার পর থেকেই শুরু হয়েছিল বমি, আর তারপর অসুস্থ হয়ে পড়েন ওই মদ্যপায়ীরা। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদেরকে উদ্ধার করে তড়িঘড়ি চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। চিকিৎসাধীন থাকা অবস্থায় ওই চারজনের মৃত্যু হয়েছিল। এর পরে বিষমদ খেয়ে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছিল আরও ২ জনের। তারপর শনিবার রাতে মৃত্যু হল আরও দুজনের।

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

শনি-রবিবার ট্রেনে যাত্রার পরিকল্পনা? শিয়ালদহ দক্ষিণ শাখায় বাতিল একাধিক লোকাল, দেখে নিন তালিকা

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

রেজিস্টার খাতা থেকে বেপাত্তা শ্রমিকদের নাম! তারাতলা কাণ্ডের তদন্তে নেমে তাজ্জব সিটের সদস্যরা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক