চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের অস্থায়ী উপাচার্য নিয়োগ বিশ্বভারতীতে

নিজস্ব প্রতিনিধি: উপাচার্য পদে বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ শেষ হওয়ার পর কয়েক মাস কেটে গিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত স্থায়ী উপাচার্য পেল না বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। বিদ্যুতের পরে অন্তর্বর্তী উপাচার্যের দায়িত্ব পেয়েছিলেন সঞ্জয় মল্লিক। এবার তাঁকে সরিয়ে অস্থায়ী উপাচার্য হিসাবে নিয়োগ করা হল পল্লী সংগঠন বিভাগর অধ্যক্ষ অরবিন্দ মণ্ডলকে।

‘বিতর্কিত’ এবং ‘গেরুয়া চোলাধারী’ বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ শেষ হওয়ার পর গত ছয় মাস উপাচার্যের দায়িত্ব সামলেছন কলাভবনের অধ্যক্ষ সঞ্জয় কুমার মল্লিক। সম্প্রতি তাঁরও মেয়াদ শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সংবিধান অনুযায়ী, সঞ্জয়বাবু কর্মসমিতির সদস্য নন। তাই তিনি আর উপাচার্য পদে থাকতে পারবেন না। নিয়ম অনুযায়ী, স্থায়ী উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত কর্মসমিতির সবচেয়ে প্রবীণ সদস্যকেই উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়। সেইমতো অরবিন্দ মণ্ডলকে উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাতো বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানিয়েছেন।

উল্লেখ্য, গত বছর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য নিয়োগের জন্য কাজ শুরু করে দিয়েছিল সার্চ কমিটি। সার্চ কমিটির সদস্য হিসাবে দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কুমুদ শর্মার নাম মনোনীত করা হয়। কুমুদ শর্মাকে মনোনীত করা নিয়ে বিশ্বভারতীর অন্দরেই নানা প্রশ্ন উঠতে শুরু করে। কুমুদ শর্মা রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ ঘনিষ্ঠ বলে অভিযোগ ওঠে। এরইমধ্যে লোকসভা নির্বাচন চলে আসায় স্থায়ী উপাচার্য বাছাইয়ের কাজ থমকে যায়। ফলে এখনও পর্যন্ত অস্থায়ী উপাচার্যকে দিয়েই কাজ চলবে বিশ্বভারতীতে। উল্লেখ্য, গত বছর ৮ নভেম্বর মেয়াদ ফুরিয়ে যায় উপচার্যের দায়িত্বে থাকা বিদ্যুৎ চক্রবর্তীর। এরপর বিশ্ববিদ্যালয়ে ভারপ্রাপ্ত উপাচার্য নিয়োগ করা হয়। তখন থেকেই স্থায়ী উপাচার্য নিয়োগের দাবি তুলে আসছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক-কর্মীদের একটা বড় অংশ।

Published by:

Share Link:

More Releted News:

বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

বুধবার সন্ধ্যে নামতেই জঙ্গিপুরে নামল সাঁজোয়া গাড়ি, রাতভর টহল শুরু

বুথের ১০০ মিটারের মধ্যে সমস্ত দোকানপাট বন্ধ করে দিল পুলিশ

ভোটের জন্য নেই বাস, আসানসোলে অটো-টোটোর বিরুদ্ধে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ

ইভিএম মেশিন খচ্চরের পিঠে চাপিয়ে দার্জিলিংয়ের দুর্গম বুথে পৌঁছলেন ভোট কর্মীরা

তালিকায় নাম থাকলেই দেওয়া যাবে না ভোট, নির্বাচন কমিশনের নয়া নিয়ম কী?‌

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ