ডেঙ্গু রুখতে এবার ভাটপাড়ায় তৈরি হল ব্লুপ্রিন্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, ভাটপাড়া: ডেঙ্গু পরিস্থিতি নিয়ে ভাটপাড়া পৌরসভাতে রবিবার বৈঠক করলেন জেলা শাসক(DM) ও নগরপাল।ব্যারাকপুর মহকুমার বিভিন্ন পুরসভার মতো ভাটপাড়া(Bhatpara)পুরসভাতেও ডেঙ্গু থাবা বসিয়েছে । আক্রান্ত হয়েছেন পুরসভা এলাকার বহু মানুষ। কি কারনে ডেঙ্গু এতটা ভয়াবহ অবস্থায় পৌঁছালো এবং কিভাবে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায় সেই বিষয় নিয়ে ভাটপাড়া পৌরসভায় আয়োজিত হলো বৈঠক।

রবিবারের বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলার জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদী, ব্যারাকপুর মহকুমার মহকুমা শাসক সৌরভ বারিক, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এর নগরপাল(CP)অলক রাজোরিয়া, ভাটপাড়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক অনুপম মন্ডল, ভাটপাড়া পৌরসভার পৌর প্রধান রেবা রাহা সহ ভাটপাড়া পৌরসভার পৌর পারিষদ সকল সদস্য, পৌর পিতা ও পৌর মাতারা। কিভাবে ভাটপাড়া এলাকাতে আগামী দিন ডেঙ্গু(Dengu) দমনে প্রশাসন কাজ করবে এবং স্বাস্থ্য বিভাগ কি কি ভূমিকা গ্রহণ করবে এবং পুরসভার সেক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ কি কি হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এই বৈঠকে। ডেঙ্গু দমনে এলাকায় ব্যাপকভাবে প্রচারে নামানো ব্লু- প্রিন্ট তৈরি হয় এই বৈঠকে।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, ভাটপাড়া এলাকাতে ইতিমধ্যেই বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গি প্রকোপ ধীরে ধীরে বাড়ছে ।ওই এলাকায় বহু ঘিঞ্জি বসতিপূর্ণ অঞ্চল রয়েছে। ডেঙ্গি যাতে ওই এলাকায় ভয়াবহ রূপ না নেয় তার জন্যই আগাম সেখানে পদক্ষেপ গ্রহণ করছে পুরসভা। জুট মিল (Jute Mill)এলাকায় নজরদারি চালানোর পাশাপাশি, জঞ্জাল পরিষ্কার ও খোলা নর্দমা গুলিতে ব্লিচিং পাউডার ছড়ানো এবং রাতে মশারির ভেতরে শোয়ার বিষয় জোর দিচ্ছে পুরসভা।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল