‘চোর বিধায়ক দূর হঠো’, ওন্দায় বিক্ষোভ গ্রামবাসীদের

বিজেপি বিধায়ক কাজ করেননি, এই অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার সন্ধ্যায় বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপি বিধায়ক কাজ করেননি, এই অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার সন্ধ্যায় বাঁকুড়া জেলার ওন্দার বিধায়ক অমরনাথ শাখার বিরুদ্ধে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজন। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা।

শুক্রবার সন্ধ্যায় বাঁকুড়া জেলার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা ওন্দার কল্যানীর ১৭ নম্বর বুথে স্থানীয় মানুষের সঙ্গে বৈঠক করতে যান। সেখানে গিয়ে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন অমরনাথ বাবু। তাঁকে ঘিরে ধরে স্লোগান দিতে থাকে বিক্ষোভকারীরা। এলাকায় ওই বিধায়ক কাজ করছে না বলে অভিযোগ তাঁদের। বিধায়ককে ঘিরে ধরে তিনি এক বছরে কী কাজ করেছেন, সেই প্রশ্ন করেন। এরপরই বিক্ষোভকারীরা বিধায়ককে চোর বলে সম্বোধন করে। এমনকি দূর হঠাও শ্লোগানও দেন তাঁরা। সময়টা একেবারেই ভালো যাচ্ছে না বঙ্গ বিজেপির। রাজ্যের বিভিন্ন জেলায় দলের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্বে জেরবার হচ্ছে দল। তার মাঝে সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়লেন বাঁকুড়া জেলার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। এলাকা থেকে ‘দূর হঠো’ বলেও তাঁর সামনে স্লোগান ওঠে এদিন। এই ঘটনা নিয়ে খোঁচা দিয়েছে তৃণমূল নেতৃত্ব। তৃণমুলের দাবি, বিজেপি বিধায়ক এলাকার মানুষকে দাবি দাওয়া থেকে বঞ্চিত করেছেন। বিধানসভা এলাকার মানুষকে ভুল বুঝিয়ে ভোটে জিতেছেন। এখন মানুষ সেই ভুল বুঝে হিসেব চাইতে বিক্ষোভ দেখাচ্ছে। ভবিষ্যতে বিজেপি বিধায়ককে আরও বিক্ষোভের মুখে পড়তে হবে।

অন্যদিকে বিজেপি বিধায়কের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির। বিজেপি বিধায়কের পালটা দাবি, এই বিক্ষোভের পেছনে তৃণমূলের হাত রয়েছে।

রবি রাতে বিশ্বকাপ অভিযান শুরু জার্মানির, ইতিহাস গড়তে চায় কুরাসাও

তৃণমূলের বিদ্রোহী শিবিরকে স্বীকৃতি নয়, অধ্যক্ষকে চিঠি অভিষেকের

বড়ঞাতে যাত্রীবাহী বাসে টাকা লুট করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল ৪ মহিলা পকেটমার

ভক্ত ভেবে আমিরের ছেলেকে সলমানের ধারে-কাছে ঘেঁষতে দিল না নিরাপত্তারক্ষীরা, তারপর..

মুখ্যমন্ত্রী হওয়ার পর নন্দীগ্রামে দ্বিতীয়বার সভা করবেন শুভেন্দু,রাজ্যজুড়ে জনকল্যাণ শিবিরের সূচনা হবে

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

পতির দেখানো পথেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের শিবিরে সুদীপ ঘরণী নয়না

বিজয়-রশ্মিকার বড় উদ্যোগ, ১৮০ গরিব পড়ুয়ার পড়াশোনা চালাতে বৃত্তি দিচ্ছেন

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

‘কাপটা নিয়ে এসো’, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামার আগে হরমনপ্রীতদের কাছে আবদার শুভমনের

বর্ষার আগে হিজলী টাইডাল ক্যানেল সংস্কারে উদ্যোগী মুখ্যমন্ত্রী, বরাদ্দ ১৭ লক্ষ টাকা

প্রাক্তন তৃণমূল বিধায়ক মুকুটমণির কল্যাণীর ৩টি ফ্ল্যাট সিল করে দিল পুলিশ