চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পুনরায় ভোটের দাবিতে চাকুলিয়ায় গাড়িতে আগুন, নন্দকুমারে পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে শনিবার বিভিন্ন জেলায় হিংসার ঘটনা ঘটেছে। ভোট দিতে বিরোধী দলের সমর্থকদের বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। কোথাও ব্যালট বাক্স চুরির মতোও ঘটনা ঘটেছে। যে কেন্দ্র গুলিতে ভোট প্রক্রিয়া বাধা প্রাপ্ত হয়েছে সেই সমস্ত এলাকায় আবার ভোট করানোর দাবিতে বিরোধীরা সরব হয়েছে। রবিবার সেই দাবিতে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে পথ অবরোধ করলেন বিরোধী দলের কর্মীরা। পাশাপাশি একই দাবিতে উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় গাড়িতে আগুন লাগিয়ে দেন বিক্ষুব্ধ জনতা।

ভোট লুঠের প্রতিবাদে রবিবার সকাল থেকে উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধী দলের কর্মীরা। উত্তেজিত জনতা পুনর্নিবার্চনের দাবিতে এদিন রামপুর এলাকার একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। সবমিলিয়ে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে।

এদিকে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার ব্লকের শ্রীকৃষ্ণপুরে ডিসিআরসি সেন্টারের ভেতরে বাক্স বদল ও ব্যলট পাল্টানোর অভিযোগ তুলে বিরোধীরা পথ অবরোধ শুরু করে। পুনরায় নির্বাচনের দাবীতে হলদিয়া মেচেদা রাজ্য সড়ক অবরোধ করেন তারা। টায়ার জ্বালানোর পাশাপাশি। ডিসিআরসি’ এর সামনে থাকা টেন্ড ভাঙচুর করে। উল্লেখ্য যে বুথগুলিতে অশান্তি হয়েছে সেই বুথগুলিতে পুনরায় ভোট করানো হবে কি না সেই বিষয়ে রতবিবার রাতে রাজ্য নির্বাচন কমিশনের তরফে জানানো হবে বলে জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচনের মুখে কলকাতায় ম্যারাথন তল্লাশি ইডি-র

শুক্রে ঝোড়ো প্রচারে মমতা-অভিষেক, রয়েছে জনসভা ও পদযাত্রাও

দেবাশিস কুমারের বাড়ি ও কার্যালয়ে IT হানা, কী কারণে আয়কর তল্লাশি?

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ