ফের অগ্নিমিত্রাকে গো- ব্যাক স্লোগান, ব্যাপক উত্তেজনা আসানসোল দক্ষিণে

Share:

নিজস্ব প্রতিনিধি,আসানসোল : আবার অগ্নিমিত্রাকে গো – ব্যাক স্লোগান। আসানসোল দক্ষিণের টিরাট, নিমচার পর এবার নিউএগারা এলাকায় বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে(Agnimitra Paul) গো- ব্যাক স্লোগান।অভিযোগ তৃণমূলের কর্মীরা অগ্নিমিত্রাকে হেনস্থার চেষ্টা করে। টোন টিটকারির প্রতিবাদ জানায় বিজেপি কর্মীরা। সেই নিয়ে বিবাদ শুরু। এমনকি বিজেপি কর্মীদের ওপর হামলা চালানো হয়। গালিগালাজ করা হয়।

এদিকে,বিক্ষোভকারীদের অভিযোগ ৫ বছর দেখা যায়নি। উনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পালন করেননি।
জয় বাংলা(Jai Bangla) স্লোগান দেওয়া হয়। বিক্ষোভকারীদের দাবি পঞ্চায়েত সদস্যদের সারা বছর পাওয়া গেছে। কিন্ত বিধায়ক ও বিজেপি কর্মীদের পাওয়া যায়নি।অগ্নিমিত্রা পালের দাবি, তৃণমূলের কর্মীরা তাঁর প্রচারে, জনসংযোগে বাধা দিচ্ছেন। কিন্তু তাঁকে এভাবে আটকানো যাবে না।

অপরদিকে তৃণমূলের পক্ষ থেকে পাল্টা অভিযোগ করা হয় শান্ত এলাকায় এসে অগ্নিমিত্রা পাল অশান্ত পরিবেশ সৃষ্টি করছেন। শাসক দলের বিরুদ্ধে মিথ্যা কুৎসা করছেন। অপবাদ রটাচ্ছেন। তাই সাধারণ মানুষ তাঁর প্রতিবাদ করেছে। এতে ক্ষিপ্ত হয়ে বিজেপি কর্মীরা হামলা চালায়।এর আগেও অগ্নিমিত্রা পালকে আসানসোলের একাধিক জায়গায় বিক্ষোভের সম্মুখীন হতে হয়েছিল। এদিনও তৃণমূল কর্মীরা দাবি করেন, যে ডাক্তার উপরে দাঁড়িয়ে তিনি প্রচার করছেন সেই রাস্তা শাসক দলের উন্নয়নের টাকায় করা। বাড়ি বাড়ি জল পৌঁছয়নি বলে অভিযোগ করছেন তা পুরোপুরি মিথ্যা।

পাঁচ বছরে নির্বাচিত বিধায়ক হিসেবে অগ্নিমিত্রা পাল কোথায় ছিলেন সেই প্রশ্ন তোলেন তৃণমূল কর্মীরা। একে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। বিধায়ক অগ্নিমিত্রা পাল দাবি করেন, ভয় পেয়ে তৃণমূল কর্মীরা তার প্রচারে বাধা সৃষ্টি করছে। পাঁচ বছর তিনি এলাকার মানুষের সঙ্গে নিবিড় ভাবে সম্পর্ক রেখেছেন। মানুষের বাড়ি বাড়ি গিয়ে তিনি রাজ্য সরকার যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তা রাখতে পারেনি সেই প্রচার করছেন। পরীক্ষা চলছে তাই মাইক বেদে প্রচার করা যাবে না। দিল্লির নির্দেশে হোম টাস্ক হিসেবে বিধায়করা বুথে বুথে ভোটারদের বাড়ি বাড়ি ঘুরে কেন্দ্রের সরকারের উন্নয়নের কাজ এবং রাজ্য সরকারের ব্যর্থতা নিয়ে লিফলেট বিলি করছে ও প্রচার পর্ব চালাচ্ছে।

৫ হাজার টাকার লোভে ফাঁস প্রতারণার ছক! জাল লটারি নিয়ে হাতেনাতে পাকড়াও যুবক

উল্টে গেল পাশা, আরএসএসের আঁতুড়ঘরে বিজেপিকে হারিয়ে জয়ী কংগ্রেস

রাতের অন্ধকারে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, ব্যাগভর্তি সোনা-নগদ নিয়ে চম্পট ৪ দুষ্কৃতীর

শ্যালিকার সঙ্গে অবৈধ সম্পর্ক, বাধা দিতেই স্ত্রীয়ের সঙ্গে যা করলেন স্বামী….

‘আমিই ব্রাজিলের আসল নেতা’,আমেরিকায় পালানোর পর বললেন ফ্লাভিও বলসোনারো

মুখ ঢেকে কথা বলার মাশুল! তিনটি ম্যাচে নিষিদ্ধ নেইমার

অর্ণবের প্রভাবে সিকিমে তুষারপাত, কুপুপ-নাথাং উপত্যকা ঢাকল সাদা বরফের চাদরে

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে সকাল থেকেই মেঘলা আকাশ, জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের