ত্রিকোন প্রেমের পরিণতি? আলিপুরদুয়ারে শিক্ষকের গোপনাঙ্গ কেটে খুন

Share:

নিজস্ব প্রতিনিধি : শিক্ষকের গোপনাঙ্গ কেটে নৃশংস খুন আলিপুরদুয়ারে। শনিবার(১৬ নভেম্বর) সকাল থেকেই প্রবল চাঞ্চল্য আলিপুরদুয়ারের শুক্রাজোত এলাকায়। ওই এলাকা থেকে শিক্ষকের রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছেছে। আপাতত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ। ঘটনাস্থল থেকে শান্তাবীরের ফোন উদ্ধার করেছে পুলিশ। এই ফোনের সূত্র ধরেই নতুন কোনও ক্লু পাওয়া যেতে পারে বলে মনে করা হচ্ছে। ঘটনাস্থল খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই ৬ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

এই মর্মান্তিক ঘটনায় রীতিমতো আতঙ্কিত সেখানকার স্থানীয় বাসিন্দারা। সূত্রের খবর, শিক্ষকের গোপনাঙ্গ কেটে তা মুখে ঢুকিয়ে দেওয়া হয়। প্রথমে স্থানীয়রাই তাঁর দেহ পড়ে থাকতে দেখেন। তাতে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। এরপর তাঁরা খবর দেয় পুলিশে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম শান্তাবীর লামা, বয়স ৩৫। আগে কালচিনির দলসিংপাড়ার বাসিন্দা ছিলেন তিনি। পরে শুক্রাজোত এলাকায় জমি কিনে স্কুল তৈরি করেছিলেন। সঙ্গে একটি চার্চও তৈরি করেন তিনি। নিজেও থাকতেন ওই চার্চেই। স্থানীয় একটি মিশনারি স্কুলের শিক্ষক ছিলেন তিনি।

ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে তাঁর পরিবারকেও। শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিছু বলা যাচ্ছে না। রিপোর্ট সামনে আসার পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, ওই শিক্ষক মদে আসক্ত ছিলেন। জুয়ার আসরেও তাঁর নিয়মিত যাতায়াত ছিল। টাকার অভাবে বন্ধক দিতে হয় গাড়িও। ত্রিকোণ প্রেমের কোনও জটিলতা ছিল কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।

জানা গিয়েছে, শান্তাবীর বিবাহিত হলেও দাম্পত্য বিবাদের জেরে তিনি স্ত্রীর সঙ্গে থাকতেন না। সেক্ষেত্রে ব্যক্তিগত কোনও আক্রোশের জেরে খুন কি না তা খতিয়ে দেখছে পুলিশ। তারা জানিয়েছে, বিভিন্ন সূত্র ধরে তদন্ত শুরু হয়েছে। জিজ্ঞাসাবাদও করা হচ্ছে কয়েকজনকে। তবে, খুনে জড়িত সন্দেহে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে ৬ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা