Super Sunday-তে ভোট প্রচারে উত্তরে মোদি, দক্ষিণে মমতা-অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাতে মাত্র আর কয়েকটা দিন, তারপরেই ইভিএমে ভাগ্য নির্ধারণ হবে সব প্রার্থীর। সময় হাতে নেই বেশি। তাই তৃণমূল হোক বা বিজেপি ভোটপ্রচারে জোর দিচ্ছে সব দলই। আজ, রবিবার ছুটির দিনেও রাজ্যে প্রচারে আসছেন হেভিওয়েটরা। উত্তরবঙ্গের ভোটব্যাঙ্কের কথা মাথাতে রেখে, সেই দিকেই বিশেষ নজর দিচ্ছে বিজেপি। তাই ২৬-এর ভোটে শিলিগুড়িতে আজ, রবিবার জনসভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। গতকাল, শনিবার শিলিগুড়িতে রোড শোও করেন তিনি। এদিন রাজ্যের একাধিক জায়গায় জনসভা করার কথা রয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। বিজেপি সূত্রে খবর, এদিন রাতেই ফের শহরে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির কোর কমিটির নেতাদের নিয়ে বৈঠক করার কথা রয়েছে তাঁর।

আরও পডুন: ফের সন্দেশখালি, মা-মেয়ের অর্ধনগ্ন পোড়া দেহ উদ্ধারে চাঞ্চল্য

ভোট যত এগিয়ে আসছে পশ্চিমবঙ্গে প্রচারের ঝাঁঝ ততই বাড়ছে। Super Sunday-তে একাধিক জনসভা করার কথা রয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। এদিন মমতার চারটি জনসভা রয়েছে। পূর্ব বর্ধমানের খন্ডঘোষ, বাঁকুড়ার ওন্দা ও ছাতনাতে এবং পশ্চিম বর্ধমানের আসানসোলে জনসভা রয়েছে মমতার। এদিন প্রচারে থাকছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। হুগলির সপ্তগ্রামে তৃণমূলের দুই প্রার্থীর সমর্থনে জনসভা করবেন তিনি। তারপরেই পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভা কেন্দ্রে দলীয় প্রার্থীর হয়ে রোড শো করার কথা রয়েছে চন্দন মণ্ডলের। সবশেষে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে তৃণমূল প্রার্থী শিউলি সাহার সমর্থনে জনসভা করবেন অভিষেক।

তারাতলা কাণ্ডে এবার ফিরহাদ হাকিম-সহ তিন জনের বিরুদ্ধে FIR দায়ের

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান, আতঙ্কে বাসিন্দারা

শোয়েব আখতারের ভাইয়ের শেষকৃত্যে হাজির লস্কর জঙ্গি, রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের সমালোচনা

দ্বিতীয় রাউন্ডে স্পেন, চমকে দিয়ে শেষ ৩২ -এ জায়গা করে নিয়েছেন ভোজিনহারারা

প্রতারণা, নথি জালিয়াতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর

হাতে ছুটি থাকলে ঘুরে আসুন দক্ষিণ ভারতের ‘মহীশূর প্যালেস’

কেতন আগরওয়াল হত্যাকাণ্ডে নাম জড়ানো ‘লোহাগড়’ দুর্গ ঘুরে আসুন

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

ফের ইরানে ভয়াবহ মার্কিন হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

ডাক্তারের চেম্বারে গেলেই বেড়ে যায় রক্তচাপ? ‘হোয়াইট কোট সিনড্রোম’ নিয়ে সতর্ক হোন

জয়েন্টে ব্যথা ও শক্তভাব! জেনে নিন কোন পাঁচ উপাদানে মিলবে উপশম?

৮,০০০mAh ব্যাটারি যুক্ত নয়া স্মার্টফোন আনছে OnePlus