ফের সন্দেশখালি, মা-মেয়ের অর্ধনগ্ন পোড়া দেহ উদ্ধারে চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি, সন্দেশখালি : সন্দেশখালির মণিপুরে বাড়ির মধ্যে ট্রাঙ্কের ভিতরে মা মেয়ের অর্ধনগ্ন পোড়া দেহ উদ্ধার। রবিবার সকালে জোড়া দেহ উদ্ধার হওয়ার পরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মৃতার স্বামীর খোঁজ চালাচ্ছে সন্দেশখালি থানার পুলিশ (Sandeshkhali Police)। 

জানা গিয়েছে, সন্দেশখালির মণিপুর এলাকায় রবিবার সকালে একটি বাড়ি থেকে পোড়া গন্ধ পান স্থানীয়রা। সঙ্গে সঙ্গে তাঁরা সেখানে ছুটে যান। ঘরে ঢুকে একটি ট্রাঙ্ক বন্ধ অবস্থায় দেখতে পান। সেটি খুলতেই অর্ধনগ্ন আধপোড়া ২টি দেহ দেখতে পান তাঁরা। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়েই ঘটনাস্থলে আসে সন্দেশখালি থানার পুলিশ। তাঁরাই দেহ দুটি উদ্ধার করেছে। জানা গিয়েছে, মা ও শিশুকন্যাকে পুড়িয়ে মারা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, দুজনকে প্রথমে খুন করা হয়েছে। তারপর প্রমাণ লোপাট করতে পুড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। কিন্তু দেহ সম্পূর্ণ পোড়াতে পারেনি অভিযুক্ত। ট্রাঙ্কে করে দেহ অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টাও করা হয়ে থাকতে পারে বলে মনে করছে পুলিশ (Police)।

স্থানীয়রা জানিয়েছে, স্বামী ও স্ত্রীয়ের মধ্যে বেশ কয়েকদিন ধরে একাধিক বিষয়ে অশান্তি চলছিল। সেই অশান্তির জেরেই এই ধরনের ঘটনা ঘটানো হতে পারে। ঘটনার পর থেকেই মৃতার স্বামী পলাতক। তাঁর খোঁজ শুরু করেছে সন্দেশখালি থানার পুলিশ। এই নৃশংস ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, সেটা জানার চেষ্টা করা হচ্ছে। মৃতার পরিবারের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করছে পুলিশ। গোটা ঘটনা জানতে তাঁদেরও জিজ্ঞাসাবাদ করতে চাইছেন তাঁরা। 

 

ঘুষের বিনিময়ে একাধিক পুরসভায় চাকরি দিয়েছেন মদন, অভিযোগ ইডি’র

আমেরিকার সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তি হলেই হরমুজের দরজা খুলে দেবে ইরান

৬ মাসের শিশুকে কোলে নিয়ে ছ’তলা থেকে ঝাঁপ আইটি কর্মীর, তারপর যা হল…

ভারতীয় দলে অভিষেক হচ্ছে এই খেলোয়াড়ের, আফগানিস্তানের বিপক্ষে গিলদের সম্ভাব্য একাদশ

আগামী কয়েক ঘণ্টায় ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা!

পুর নিয়োগ দুর্নীতির তদন্তে মদন মিত্রের একাধিক বাড়িতে ED-র হানা

ফ্যাশনের জন্য স্নিকার্স, ফিটনেসের জন্য রানিং শু! ভুল জুতোর ব্যাবহারে বাড়তে পারে পায়ের সমস্যা

সাতসকালে অভিষেকের বাড়িতে শালবনি থানার পুলিশ, কী কারণে হানা?

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

২৫ না ২৬ জুন, কবে বছরের সবচেয়ে বড় নির্জলা একাদশী?

আর্দ্র আবহাওয়ায় স্টাইলিশ থাকবেন কীভাবে? জেনে নিন মনসুন ফ্রেন্ডলি টিপস

সানগ্লাস বনাম ফেস মাস্ক, জেনে নিন কোনটি বেশি আড়াল করতে পারে আপনার পরিচয়?