নেশা ছাড়ানোর নামে রোগীকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ, বিস্ফোরক অভিযোগ বারুইপুরের নেশা মুক্তি কেন্দ্রের বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নেশা মুক্তি করার নামে একী কাণ্ড! রোগীকে পিটিয়ে করা হল খুন। এমনই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরে। আর এই ঘটনার খবর জানতে পেরেই ওই নেশামুক্তি কেন্দ্রে ভাঙচুর চালায়। এরজেরে এলাকায় ছড়িয়ে পড়েছে  উত্তেজনা । তবে এখন পর্যন্ত ওই কেন্দ্রের মালিক পলাতক রয়েছেন বলে খবর ।

স্থানীয় সুত্রে খবর, দেড় বছর ধরে সৌরভ মণ্ডল নামে দক্ষিণ গড়িয়া এলাকার এক বাসিন্দা নেশামুক্তি কেন্দ্রে  ভর্তি ছিলেন। দীর্ঘদিন ধরে সেখানেই চলছে চিকিৎসা। অভিযোগ উঠেছে শুক্রবার সন্ধ্যা থেকে ওই যুবককে ধরে মারধর করা হয়। আর তাতেই ওই যুবক গুরুত্বর জখম হন। এরপর চিকিৎসার জন্য তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন। আর এই খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানিয়রা।

নেশামুক্তি কেন্দ্রে ভাঙচুর শুরু হতেই ঘটনাস্থলে যায় পুলিশ এবং বারুইপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অর্চনা মল্লিক। সেখানে গিয়ে স্থানীয়দের সঙ্গে তিনি কথা বলেন। এরপরেই  অর্চনা জানিয়েছেন, ‘দীর্ঘ ১০ বছর ধরে এই নেশামুক্তি কেন্দ্র চলছে। এখানে রোগীদের মারধর করার অনেক অভিযোগ রয়েছে। এই ঘটনাটি নিয়ে তদন্ত করা হবে।‘ আপাতত পরিস্থিতি স্বাভাবিকে এনেছে পুলিশ। ওই কেন্দ্রের মালিককে খুঁজতে শুরু হয়েছে তল্লাশি।

‘সবাইকে কাঁদিয়ে পৃথিবীতে আমি এসেছি’, ডি. লিট সম্মান পেয়ে জানালেন সাবিত্রী চট্টোপাধ্যায়

উদ্বোধনের ১২ দিনেই ফাটল ৪,২০০ কোটি টাকার এক্সপ্রেসওয়েতে

নিট প্রশ্নফাঁস নিয়ে ফাস্ট ট্র্যাক আদালতে প্রথম দিনের শুনানিতে অনুপস্থিত সিবিআইয়ের আইনজীবী

মহেশতলায় জিন্স কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, বয়লার ফেটে প্রাণ গেল শ্রমিকের

ভেঙেছিল পা, হার্ট সার্জারি করলেন চিকিৎসকরা! করুণ পরিণতি মহিলার

‘আগামী দু-তিন মাসের মধ্যে আরও ১০-১২টি চা বাগান খুলবে,’ জানালেন মুখ্যমন্ত্রী

শ্রীময়ীর উন্মুক্ত বেবি বাম্পে স্নেহের চুম্বন কাঞ্চনের, বেবিমুনের ছবি ভাইরাল তারকা দম্পতির

কলকাতা পুরভোটের তোড়জোর, শুক্রবারই প্রকাশ হতে পারে ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া তালিকা

সিকিমের দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য ও সরকারি চাকরি দিলেন মুখ্যমন্ত্রী

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে ধৃতদের নিয়ে ঘটনাস্থলে পুনর্নির্মাণ, গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬

‘আন্দোলন হচ্ছে বলেই লাঠিচার্জ করা যায় না’, দিল্লি পুলিশকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

E-20 নিয়ে সোশ্যাল মিডিয়ায় অপমানজনক মন্তব্য, বম্বে হাইকোর্টের দ্বারস্থ নীতিন গড়করি

কলেজ চত্বর থেকে উদ্ধার আইআইটি পড়ুয়ার দেহ, মৃত্যুর কারণ নিয়ে তদন্ত শুরু

কাজল শেখকে লক্ষ্য করে ডিম থেরাপি, ঋত তৃণমূলে যোগ দিয়েও পেলেন না ছাড়