Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নাবালিকাকে পড়ানোর ফাঁকে ধর্ষণের অভিযোগ অধ্যাপকের বিরুদ্ধে

নাবালিকাকে ধর্ষনের অভিযোগে এক অধ্যাপককে গ্রেফতার করল পুলিশ। শ্রীরামপুর কলেজের ইতিহাসের এক অধ্যাপকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে।

Share:

নিজস্ব প্রতিনিধি: নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক অধ্যাপককে গ্রেফতার করল পুলিশ। শ্রীরামপুর কলেজের ইতিহাসের এক অধ্যাপকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে। আর সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত অধ্যাপককে গ্রেফতার করেছে শ্রীরামপুর মহিলা থানার পুলিশ।

অভিযোগকারিণী ওই নাবালিকা অভিযুক্ত অধ্যাপকের বাড়িতে থাকতেন। সেখানেই তাঁকে পড়ানোর জন্য রেখে গিয়েছিলেন নাবালিকার বাবা। অভিযোগ, এরপর লাগাতার ধর্ষণ করেন ওই অধ্যাপক। এমনকি রাতে পড়ানোর জন্য সামনে বই খুলে রেখে যৌন নির্যাতন চালাতেন ইতিহাসের ওই অধ্যাপক। জানা গিয়েছে, ওই নাবালিকারা দুই বোন। তাদের মা তাদের কাছে থাকেন না। এক বোন কাকার কাছে থাকে। আরেকজন মুম্বইতে বাবার কাছে ছিল কিছুদিন। দিন পনের আগে মেয়েকে শ্রীরামপুরের ওই অধ্যাপকের কাছে রেখে যান বাবা। ডিস্ট্যান্সে ওই নাবালিকাকে পড়াশোনা করতে সাহায্য করবেন অধ্যাপক এমনই কথা ছিল। কিন্তু নাবালিকার অভিযোগ, পড়ানোর নাম করে তার উপর যৌন নির্যাতন চালিয়েছেন ওই অধ্যাপক।  শিশুদের নিয়ে কাজ করা হিন্দমোটরের এক সমাজসেবী সংস্থার দ্বারস্থ হয় ওই নাবালিকা। তাদের কাছেই প্রথম অভিযোগ করেন নির্যাতিতা। এরপর ওই সংস্থা তৎপরতা শুরু করে। প্রথমে তারা উত্তরপাড়া থানায় যায়। তারপর শ্রীরামপুর মহিলা থানায় অভিযোগ দায়ের করেন। নাবালিকার অভিযোগ পেয়ে শ্রীরামপুর মহিলা থানার পুলিশ অধ্যাপককে গ্রেফতার করে।

নির্যাতিতা নাবালিকা বলেছেন, “আমার বাবা আমাকে এখানে রেখে গিয়েছিল। এখানে পড়াশোনা করার জন্য এসেছিলাম। আমি ডিসট্যান্সে পড়াশোনা করতে চেয়েছিলাম। কিন্তু এই স্যার আমার সঙ্গে সব কিছু করল, আর এখন আমার সঙ্গে নেই।”  অন্যদিকে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন অধ্যাপক। অভিযুক্ত অধ্যাপক বলেন, “মেয়েটার বাবাই আমার কাছে ওকে রেখে গিয়েছিল। আমার বাড়িতে ছিল। পড়াশোনা করাতাম। আমার মেয়ে-ছেলেও আছে। আমার বিরুদ্ধে হঠাৎ কেন অভিযোগ,  সেটাই জানা নেই।”

আজকের রাশিফল: কাছের বন্ধুদের থেকে ধোঁকা খাওয়ার সম্ভাবনা, বিদেশ ভ্রমণের সুযোগ

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের