শিশুকন্যাকে যৌন নিগ্রহ, ডায়মন্ড হারবারে আটক বাবা ও কাকা

নাবালিকা কন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ খোদ তার বাবা ও কাকার বিরুদ্ধে। ছেলেদের এই কর্মকাণ্ডকে সমর্থন করে তাদের পাশে দাঁড়াতেন ওই শিশুর ঠাকুমাও।

Share:

নিজস্ব প্রতিনিধি: নাবালিকা শিশু কন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ খোদ তার বাবা ও কাকার বিরুদ্ধে। শুধু তাই নয় ছেলেদের এই অপরাধমূলক কর্মকাণ্ডকে সমর্থন করে তাদের পাশে দাঁড়াতেন ওই শিশুর ঠাকুমাও। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবার থানার ডায়মন্ড হারবার পুরসভা এলাকায়। এই ঘটনায় নির্যাতিতা শিশুর মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাবা ও কাকাকে গ্রেফতার করেছে পুলিশ।

নির্যাতিতার মায়ের অভিযোগ, মেয়ের দেড় বছর বয়স থেকেই তার ওপর যৌন নির্যাতন চালাচ্ছে তার স্বামী। এমনকি তার দেওরও যৌন নির্যাতন চালাতে শুরু করে মেয়ের ওপর। অভিযোগ, মেয়ের যৌনাঙ্গে হাত দিয়ে নির্যাতন চালাত তার বাবা ও কাকা। বর্তমানে ওই নাবালিকা দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। এর আগে ওই নাবালিকার মা একাধিকবার প্রতিবাদ জানিয়েও কোনও সুরাহা মেলেনি। অবশেষে ডায়মন্ড হারবার মহিলা থানায় ওই নাবালিকার মা অভিযোগ জানাতে যান। কিন্তু সেখানে অভিযোগ জানানোর জন্য গেলে অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ। এরপর স্থানীয় এক স্বেচ্ছাসেবী সংস্থা ও মহিলা সমিতির সঙ্গে যোগাযোগ করেন তিনি। তাদের তৎপরতায় অবশেষে ডায়মন্ড হারবার থানায় অভিযোগ দায়ের হয়। ওই নির্যাতিতার মায়ের আরও অভিযোগ, বাবা, কাকার যৌন নির্যাতনের এই ঘটনায় তাঁর শাশুড়িও সমর্থন জানাত। নির্যাতনের এই কথা শাশুড়িকে জানালে তিনি বলেন, “মেয়েরা ভোগের বস্তু।” শাশুড়ির ওই সমর্থনের পর নাবালিকা মেয়ের বাবা ও কাকা লাগাতার বালিকাটির উপর যৌন নির্যাতন চালাতে শুরু করে বলে অভিযোগ।

এই ঘটনা নিয়ে পুলিশ জানিয়েছে, ‘ডায়মন্ড হারবার পুর এলাকায় এক নাবালিকাকে দিনের পর দিন যৌন নির্যাতন করার অভিযোগ উঠেছে তার বাবা ও কাকার বিরুদ্ধে। নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের আটক করা হয়েছে। গোটা ঘটনা তদন্ত করে দেখছে ডায়মন্ড হারবার থানার পুলিশ।’

সীমান্তে উদ্ধার নকল ওষুধের ভাণ্ডার, বাংলাদেশে পাচারের আগেই দোকান সিল করল EB

পাড়ায় পাড়ায় ক্যাম্প করে রক্ত সংগ্রহ বন্ধ, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বেসরকারি ব্লাড ব্যাঙ্ক

বেগুনি-চপের বিকল্প খুঁজছেন? বর্ষার সন্ধ্যায় বানিয়ে ফেলুন ৫ পকোড়া

রক্ষাকবচ পেয়েও অস্বস্তিতে সুমিত, চারটি নতুন এফআইআরের বিরুদ্ধে হাইকোর্টে অভিষেকের আপ্তসহায়ক

বর্ষায় স্বাদবদল করতে চান? বাড়িতে বানান মুচমুচে পান পাতার পকোড়া

পুনর্বিন্যাসের পর বাড়ছে কলকাতা পুরসভার ওয়ার্ড, জারি বিজ্ঞপ্তি

ডিলিমিটেশন বিল নিয়ে কোন পথে ডিএমকে? অবস্থান স্পষ্ট করলেন উদয়নিধি

হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, কী হয়েছে অভিনেতার?

তৃণমূলীদের দলে যোগদান করালেই ব্যবস্থা, হুঁশিয়ারি দিলীপের

যুবশ্রী-যুবসাথীর বদলে আসছে যুবশক্তি, কারা পাবেন ৩ হাজার টাকা?

জোড়া ঘূর্ণাবর্তে ভিজবে বাংলা, দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘ডলফিন’, আতঙ্কে ঘর ছাড়ছেন লক্ষাধিক মানুষ

হাইকোর্টে মেলেনি স্বস্তি! চোখের চিকিৎসায় বিদেশ যেতে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক

ইটাহারে মর্মান্তিক পথদুর্ঘটনা, লরির ধাক্কায় প্রাণ গেল ৩ শ্রমিকের