চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রেলের জায়গায় প্রচারের অভিযোগ, গ্রেফতার ৩ নেতা সহ ১২ বাম সমর্থক

নিজস্ব প্রতিনিধি: বঙ্গে প্রথম দফার নির্বাচন হতে  বাকি আর মাত্র কয়েকটা ঘণ্টা। জনগণের মনে প্রভাব ফেলতে তাই শেষ মুহূর্তে প্রচারে ঝড় তুলেছেন শাসক-বিরোধী দলের প্রার্থীরা।  জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ,  কি না করছেন প্রার্থীরা। কেউ বাসন মেজে দিচ্ছেন, কেউ কাপড় কেচে দিচ্ছেন, কেউ আবার  সাবান মাখিয়ে স্নানও করিয়ে দিচ্ছেন। বিভিন্ন জন বিভিন্ন ভাবে করছেন নিজেদের দলের প্রচার। আর এবার রেলের জায়গায় প্রচার করতে গিয়ে গ্রেফতার হলেন তিনজন বাম নেতা সহ ১২ জন বাম সমর্থক। 

আজ সোমবার সকালে বারাসত স্টেশনে বারাসত বিধানসভার প্রার্থী হেমন্ত দাসের সমর্থনে বাম কর্মী সমর্থকরা লিফলেট বিলি করছিলেন। প্রথমে আরপিএফ এসে বাধা দেয় এবং সেখান থেকে  সরে যেতে বলে। তারই জবাবে বাম কর্মীরা জানান,  এই কাজ তাঁরা দীর্ঘদিন ধরে করে আসছেন। সেই সঙ্গেই  আরপিএফের বাধা উপেক্ষা করে প্রচার করতে থাকে। তখনই সেখান থেকে ১২ জন বাম সমর্থককে আটক করা হয়। যদিও পরবর্তীতে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। 

আরও পড়ুন: স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা, গর্ভপাতের জন্য ৯০০ কিমি পথ অতিক্রম করল মহিলা

জানা গিয়েছে ওই ঘটনার পর  প্রচার কর্মসূচি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। তবে বামেদের অভিযোগ তৃণমূল বা বিজেপি যখন এই ধরনের প্রচার করে তখন তাদের বাধা দেওয়া হয় না, শুধুমাত্র বামেদের বেলায় আটক করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে উত্তাপ ছড়ায়।  

 

Published by:

Share Link:

More Releted News:

ভোটের আগে নদিয়ার ভোটার তালিকায় পরিসংখ্যানে উল্লেখযোগ্য রদবদল

নিখোঁজ অভিজিৎ গাঙ্গুলী,ভোট প্রচারে নেই সাংসদ,পড়ল একাধিক নিখোঁজ পোষ্টার

বিধানসভা নির্বাচনে মদের দোকান খোলা–বন্ধের নিয়মে ব্যাপক রদবদল, চাপ সুরাপ্রেমীদের

ফরাক্কায় কংগ্রেস কর্মীর বাড়ির ছাদে ভয়াবহ বোমা বিস্ফোরণ, ভেঙে পড়ল পাঁচিল

ব্রাত্য লাল, তুমুল রেষারেষি চলছে গেরুয়া–সবুজের মধ্যে, বড়বাজারে তুঙ্গে চর্চা

‘‌বাংলার মানুষ–তৃণমূলের বন্ধন প্রতিশ্রুতির ভিত্তিতে গড়ে ওঠেনি’‌, বার্তা ঘাসফুলের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ