খাস কলকাতায় অপহরণ, পানীয় খাইয়ে অচেতন করে তরুণীকে শ্লীলতাহানি

Share:

নিজস্ব প্রতিনিধি: তরুণীকে অপহরণ করে শ্লীলতাহানি। প্রগতি ময়দান থানা এলাকার ঘটনা। আম্বেদকর ব্রিজের সামনে থেকে তরুণীকে অপহরণ করা হয়। জোর করে গাড়িতে তোলার অভিযোগ উঠেছে। পানীয় খাইয়ে অচৈতন্য করে তারপর শ্লীলতাহানি করা বলে বলে অভিযোগ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করছে প্রগতি ময়দান থানা।

শুক্রবার রাতে প্রগতি ময়দান থানায় এলাকার কাছে ওই তরুণীকে টার্গেট করে অভিযুক্তরা। তাঁকে জোর করে গাড়িতে তোলা হয়। সেখানেই পানীয়র সঙ্গে কিছু মিশিয়ে খাইয়ে দেওয়া হয়। তারপর গাড়িতেই শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। তরুণীকে আগে থেকে অভিযুক্তরা চিনত কিনা সেটা জানার চেষ্টা করছে প্রগতি ময়দান থানার পুলিশ।

পানীয় খাওয়ার বিষয়টিই ভাবাচ্ছে পুলিশকে। গাড়িতে তোলা সম্ভব হলেই নিজে না চাইলে পানীয় সেবন করানো অতখানি সহজ নয়। এই নিয়ে বিস্তারিত তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। এদিকে থানা চত্বরে এমন ঘটনা ঘটায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। কলকাতা শহরে নারী নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। সামনেই প্রগতি ময়দান থানা। তার কাছেই হয়েছে অপহরণ। বোঝাই যাচ্ছে অপহরণকারীরা অসম সাহসী। নাহলে তারা থানা সামনে থাকা সত্ত্বেও এমন কীর্তি ঘটাত না। অপহরণকারীদের তরুণী আগে থেকে চিনত কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।    

এদিকে এই ঘটনার শিকড়ে পৌঁছাতে কোমর বেঁধে লেগে পড়েছে পুলিশ প্রশাসন। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ। সেই সঙ্গে নজর রাখা হচ্ছে চতুর্দিকে। স্থানীয় বাসিন্দাদের দাবি এমন ব্যস্ত রাস্তায় যদি অপহরণের মতো ঘটনা ঘটে তাহলে তাঁরা কীভাবে নিশ্চিন্তে বাইরে বেরোবেন। এলাকায় পুলিশ পেট্রোলিংয়ের দাবি করছেন তাঁরা।  

হঠাৎ জীবনে প্রাক্তনের এন্ট্রি, কর্মক্ষেত্রে মাথা গরম করবেন না, বিপদ বাড়তে পারে…

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মালদা সীমান্তে অনুপ্রবেশ নিয়ে জিরো টলারেন্সের বার্তা দিলেন বিধানসভার অধ্যক্ষ

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সফরে দিল্লিতে গিয়ে মোদির সঙ্গে বৈঠকে শুভেন্দু

কাবুলিওয়ালার দেশে মধ্যযুগীয় প্রথা বাল্যবিবাহকে আইনি স্বীকৃতি দিল তালিবান সরকার

দ্বিতীয়বার মা হতে চলেছেন পূজা, নিয়ম করে মায়ের কাছে সাধ খেলেন অভিনেত্রী

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতেই বিজয়কে ব্যাট উপহার, বিরাট কোহলি পাঠালেন নাকি?

লক্ষ্য পশ্চিমবঙ্গ! বাংলাদেশ বিমানবাহিনীতে TTP জঙ্গিরা, বিশেষ অভিযানে আটক ১০

‘‌শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছবেন, আমি আত্মবিশ্বাসী’‌, সাক্ষাতের পর বার্তা রাজনাথের

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

জমি নিয়ে বিবাদের জের! হাতাহাতিতে জখম ৩ জন, রক্তারক্তি কাণ্ড হাবড়ায়

মালদহতে ফাঁকা মাঠে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার যুবক

ফুলিয়ায় তৃণমূল সদস্যের বিরুদ্ধে শিক্ষিকাকে মারধরের অভিযোগ,তদন্ত শুরু