মালদহে গভীর রাতে অভিযানে উদ্ধার প্রায় ২ কোটি ৪০ লক্ষ টাকা, গ্রেফতার ৩

Share:

নিজস্ব প্রতিনিধি: বীরভূমের পর মালদহ থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে। নিষিদ্ধ কাশির সিরাপের তদন্তে নেমে গতকাল, রবিবার রাতে মালদহের মঙ্গলবাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখানেই একটি আবাসন থেকে ২ কোটি ৪০ লক্ষ ৯৭ হাজার ৩৮০ টাকা। প্রায় ২০ গ্রাম সোনা ও একটি ল্যাপটপও উদ্ধার করেন তদন্তকারীরা। আজ, সোমবার ভোররাত পর্যন্ত চলে টাকা গোনার কাজ। তারপরেই গ্রেফতার করা হয় তিনজনকে।

গত সপ্তাহে বীরভূমের মহম্মদবাজারে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয় মিনারের বাড়ি থেকে উদ্ধার হয়েছে ২৮ কোটি টাকা ও ১৫ কেজি সোনা। টুলুর সাম্রাজ্য ভাঙার যখন কাজ চলছে ঠিক সেই মুহূর্তে মালদহে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করেছে পুলিশ। দিন কয়েক আগে বেআইনিভাবে কাশির সিপার পাচারের অভিযোগ পেয়ে দক্ষিণ দিনাজপুরে তল্লাশি চালিয়েছিল পুলিশ। গ্রেফতার করা হয়েছিল ৪ জনকে। তাদের জেরা করেই মেলে মালদহের মঙ্গলবাড়ি এলাকার একটি আবাসনের হদিশ। এরপরই ধৃতদের সঙ্গে নিয়ে সেই ঠিকানায় গতকাল, রবিবার হানা দেয় পুলিশ। দেখা যায়, বিছানা-আলমারি জুড়ে শুধুই টাকা ছড়িয়ে রয়েছে। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয়েছিল তিনটি টাকা গোনার মেশিন। মালদহ ও দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশের সঙ্গে তদন্তে যোগ দেয় স্পেশাল অপারেশন টিম।

আরও পডুন: মুখ্যমন্ত্রীর গতিবিধির খোঁজ দিলেই মিলবে অস্ত্র, হামিমকে জেরায় পাক চক্রের পর্দাফাঁস

সেই তদন্তেই উদ্ধার হয় ২ কোটি ৪০ লক্ষ ৯৭ হাজার ৩৮০ টাকা। শুধুই টাকা নয়, মালদহের খইহট্টা এলাকার একটি গুদামঘরেও হানা দেন তদন্তকারীরা। ভোর ৪টে পর্যন্ত সেখানে তল্লাশি চলে। বাজেয়াপ্ত হয় ৯,০০০ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ। এই অভিযানে মোট তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম পিন্টু সরকার, গোপাল চাকি এবং সুশান্ত হালদার। তিন জনেরই বাড়ি মালদহ থানা এলাকাতেই। পুলিশ সূত্রে খবর, ধৃত পিন্টু হালদার তৃণমূল কর্মী।

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

আদালতের নির্দেশ অমান্য করে জমিতে টাওয়ার বসানোর চেষ্টা, আন্দুলে বিক্ষোভ গ্রামবাসীদের

জরুরি কাজ শিগগিরই সেরে ফেলুন, ২৫ সেপ্টেম্বর থেকে টানা ছয়দিন বন্ধ ব্যাঙ্ক!

‘এত তাড়াতাড়ি চলে যাবে ভাবিনি’, মিঠু মুখোপাধ্যায়ের প্রয়াণে ভেঙে পড়লেন রঞ্জিত মল্লিক

রাজ্যে মাছ চাষে জোর, ৯ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র, ঘোষণা শুভেন্দুর

দিল্লিতে ভয়ঙ্কর ঘটনা, রোহিনী জেলে বিচারাধীন বন্দিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা

আজমেঢ়ের মেয়র নির্বাচনে ‘খেলা’, নির্দলদের সমর্থনে জয়ী বিজেপি প্রার্থী

নতুন প্রতীক প্রকাশ্যে আনলেন মমতা, ভোটারদের চেনাতে দলীয় নেতাদের নির্দেশ

রেশন প্রাপকদের বড় ধাক্কা! ১ অক্টোবর থেকে বন্ধ হতে পারে এই কার্ড

SIR সংক্রান্ত ট্রাইব্যুনালের কচ্ছপ গতি নিয়ে শীর্ষ আদালতে ক্ষোভ প্রকাশ নির্বাচন কমিশনের

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

হস্টেলে ঘুমন্ত অবস্থায় কাটা হল ১০ ছাত্রীর চুলের বেণী, তদন্তে উঠে এল চমকে দেওয়া তথ্য

শ্মশানে বসে মদের ফোয়ারা, জ্বলন্ত চিতায় চিকেন রান্না করে খেল মদ্যপ যুবকরা

আঙুল চেটে খাবে ছোটরা, অল্প সময়ে বানান সুস্বাদু লাউয়ের রুটি