ডিউটির মাঝেই মর্মান্তিক পরিণতি! গুলিতে মৃত্যু কনস্টেবলের, চাঞ্চল্য দুর্গাপুরে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  কর্তব্যরত অবস্থাতেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। নিজের সার্ভিস রিভলভারের গুলিতে মৃত্যু হল এক পুলিশ কনস্টেবলের।  ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় দুর্গাপুরে। মৃতের নাম সঞ্জয় জানা। তিনি কাঁকসা ট্রাফিক গার্ডের কনস্টেবল ছিলেন। তাঁর বাড়ি পশ্চিম মেদিনীপুরে। কী কারণে এমন ঘটনা ঘটল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে পানাগরের জাতীয় সড়কের সার্ভিস রোডের ধারে একটি হোটেলের সামনে ডিউটিতে ছিলেন সঞ্জয়। সেই সময় পুলিশের গাড়ি থেকে নেমে কয়েক জন পুলিশকর্মী হোটেলে বসেছিলেন। অভিযোগ, সেই সময় পুলিশের গাড়ির সামনে ঘোরাঘুরি করতে করতেই আচমকা নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালান তিনি। পরপর চার রাউন্ড গুলির শব্দ শুনে ছুটে আসেন সহকর্মীরা। ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁকে। তড়িঘড়ি উদ্ধার করে বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুনঃ পালাবদলের রাজ্যে রবীন্দ্র সরোবরে ফিরছে ছট পুজো, ঘোষণা অগ্নিমিত্রার

অন্যদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ইতিমধ্যেই জায়গাটি ঘিরে রাখা হয়েছে। তদন্তের স্বার্থে নমুনা সংগ্রহ করতে ফরেনসিক দলও ঘটনাস্থলে পৌঁছনোর কথা। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সিপি ডা. প্রণব কুমার জানিয়েছেন, ওই পুলিশকর্মী নিজেই গুলি চালিয়েছিলেন। তবে কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। কোনও ব্যক্তিগত সমস্যা, নাকি অন্য কোনও কারণে এই ঘটনা, তা এখনও স্পষ্ট নয়। তদন্তের পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। 

ঘরেই সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলুন অনুষ্ঠান বাড়ির নারকেল-পোস্ত কাতলা, রইল রেসিপি

জোর ধাক্কা ট্রাম্পের, মার্কিন সেনেটে জয়ী মুসলিম প্রার্থী আল সাইদ

সুস্বাদু নিরামিষ পদের তালিকায় রাখুন ডাব-মালাই ছানা, বানিয়ে ফেলুন সহজেই

পন্টিংয়ের রেকর্ড ভেঙে ওয়ানডেতে ইতিহাস গড়লেন বিরাট

‘দীপাবলির পর পঞ্চায়েত দফতরে ৭ হাজার শূন্যপদে নিয়োগ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

মিড টার্ম নির্বাচনে ধরাশায়ী ট্রাম্প, সেনেট ও প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেল ডেমোক্র্যাটরা

কালীপুজোর আগে দাম বাড়ল সোনার, শহরে আজকে দর কত? জেনে নিন

এমবাপেকে টপকে ১৯ বছরেই চ্যাম্পিয়নস লিগে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ইয়ামাল

জামিন পেয়েও স্বস্তি নেই, আরজি কর দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষকে তলব ED-র

ভারতীয় বোলারদের দাপট, গিলদের ১৮৬ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

‘আমি প্রার্থী হলে জিততাম’, মধ্যবর্তী নির্বাচনে হারের ইঙ্গিত মিলতেই আজব সাফাই ট্রাম্পের

রুপোর মূর্তি কালো হয়ে গিয়েছে? কীভাবে করবেন উজ্জ্বল? রইল কিছু টিপস

পালাবদলের রাজ্যে রবীন্দ্র সরোবরে ফিরছে ছট পুজো, ঘোষণা অগ্নিমিত্রার

MacBook নিন চাকরি ছাড়ুন! ছাঁটাইয়ের পর কর্মীদের একাধিক সুবিধা দিচ্ছে Canva