সুকান্তের সঙ্গে দেখা করার সময় দিলেন না অমিত শাহ

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে (Sukanta Majumdar) দেখা করার জন্য সময়ই দিলেন না অমিত শাহ (Amit Shah)!

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) তাঁর সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করবেন, এ কথা নিজেই জানিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। কিন্তু দেখা করার জন্য বঙ্গ বিজেপির সভাপতিকে সময়ই দিলেন না অমিত শাহ (Amit Shah)! কেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুকান্তের সঙ্গে দেখা করলেন না তা নিয়ে ইতিমধ্যে তৈরি হয়েছে জল্পনা।

বঙ্গ বিজেপির (BJP) সংগঠনের বেহাল অবস্থা। বছর ঘুরলেই সামনে পঞ্চায়েত নির্বাচন। কিন্তু এখনও রাজ্যের গ্রামে গ্রামে সংগঠন গড়ে তুলতে পারেনি গেরুয়া শিবির। সেই কারণে কি বিজেপির অন্যতম শীর্ষ নেতা বিরক্ত বঙ্গ বিজেপির নেতাদের উপর? এদিন সুকান্তকে সময় না দেওয়ায় ইতিমধ্যে সেই প্রশ্নও উঠছে। প্রসঙ্গত সুকান্ত মজুমদার সম্প্রতি জানিয়েছিলেন বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করবেন। অবশেষে অমিত শাহ সময় না দেওয়ায় ভেস্তে গেল সেই বৈঠক।

বৃহস্পতিবার গুজরাত এবং হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ। এখনও চলছে ভোট গণনা। বৃহস্পতিবার যে এই দুই রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ তা আগে থেকেই নির্ধারিত ছিল। কিন্তু দুই রাজ্যের নির্বাচনের ফল প্রকাশের দিনে কীভাবে সেই বৈঠক হবে। তা কি জানতেন না সুকান্ত মজুমদার? নাকি বড় আশা নিয়ে দিল্লি গেলেও সুকান্ত মজুমদারকে পাত্তা দিলেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী? অন্যদিকে দিল্লি পুরসভা নির্বাচনের পর আবার হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে ফলাফলে মুখ থুবড়ে পড়তে চলেছে বিজেপি। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার রাজ্য হিমাচল প্রদেশে মুখ পুড়তে চলেছে নরেন্দ্র মোদি অমিত-শাহের। তবে গণনার ট্রেন্ড অনুযায়ী গুজরাতে ক্ষমতা ধরে রাখতে পারে গেরুয়া শিবির।

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর

ফলতার পর এবার নন্দীগ্রামে তৃণমূল নেতাকে হাফপ্যান্ট পরিয়ে ঘোরালো পুলিশ

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

ফের রবিবার ৮ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, জেনে নিন বিকল্প পথ

রেশন কার্ড বন্ধক রেখে সরকারি খাদ্যসামগ্রী আত্মসাৎ, পুলিশের হস্তক্ষেপে চক্রের হদিশ

বিজেপিতে সামিলের মরিয়া চেষ্টা রচনার, পাত্তাই পেলেন না মন্ত্রীর কাছে

মুম্বইয়ে ৮.৯ কোটি টাকায় চারটি ফ্ল্যাট বিক্রি করে বিপুল লাভ করলেন কৃতি শ্যানন

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

বিপদ বাড়ল মমতার, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর দায়ের

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

মুখ্যমন্ত্রী শুভেন্দুর ঢালাও প্রশংসা সিপিএম বিধায়ক মোস্তাফিজুরের, দলবদলের জল্পনা!

হাতির পিঠে সস্ত্রীক জঙ্গল সাফারি, গরুমারার বন্যপ্রাণী দেখে মুগ্ধ পঞ্চায়েত মন্ত্রী

ঘনিয়ে আসছে বিপদ, ফের অভিষেকের দুয়ারে সিআইডি