গরু পাচারকারীদের রুখতে ‘বিশেষ স্কোয়াড’, ঘুরপথে বাংলাতেও গোরক্ষাবাহিনী গঠনের ছক শাহের!

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায় দ্বিতীয় দফার ভোটের আগে নদিয়ার রানাঘাট থেকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ, রবিবার তিনি বলেন, ‘৫ মের পর রাজ্যে বিজেপির সরকার এসেই গরু পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কোনও গরু আর বাংলা থেকে পাচার হবে না। গরু পাচারকারীদের রুখতে বিশেষ স্কোয়াড গঠন করা হবে। যারা এই গরু পাচারকারীদের রুখবে।’, শাহের এই ঘোষণার পরেই শুরু হয়েছে বিতর্ক। গরু পাচার হচ্ছে সীমান্ত দিয়ে, সেটা আটকাতে ব্যর্থ বিএসএফ, তার দায় তৃণমূল সরকারের উপর চাপাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এটা করে মিথ্যাচার করছেন বলে কটাক্ষ তৃণমূলের। এবার গরু পাচারকারীদের রুখতে বিশেষ স্কোয়াড, মানে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের আদলে গোরক্ষাবাহিনী বা গোরক্ষক গঠনের ছক! এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন: ‘মাতঙ্গিনী হাজরা’ এবার ‘মাতঙ্গিনী হাজারা’, সৌজন্যে বিজেপির অবাঙালি নেতা

গো-বলয়ে এই বিশেষ বাহিনী কীভাবে সন্দেহের বশে পিটিয়ে খুন করে সাধারণ মানুষকে, সেই খবর বারবার পাওয়া যায়। এবার সেই একই চেনা ছক বাংলার জন্যও? শাহের মন্তব্যে অন্তত এমনটাই জল্পনা। গোটা ভারতে বিশেষ করে গো-বলয়ে এই গোরক্ষাবাহিনী বা গোরক্ষকরা গরু পাচার রোখার আদলে পিটিয়ে মারে মুসলিমদেরই, সেটাও কারোর অজানা নয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই বিশেষ স্কোয়াড গঠনের বক্তব্যে শুরু হয়েছে বিতর্ক। এদিন রানাঘাটের জনসভা থেকে শাহ আরও বলেন, ‘নির্বাচন কমিশন ভালো কাজ করছে। সব বুথে সিআরপিএফ পাহারায়। গুন্ডাদের ভয় পাবেন না। দেখেছেন তো ২৩ তারিখ কোনও গুন্ডা বাইরে বার হতে পারেনি। অনুপ্রবেশমুক্ত বাংলা গড়তে হবে। ৪ মে-র পর কোনও অনুপ্রবেশকারীর ঠাঁই হবে না এই রাজ্যে। সকলকে খুঁজে খুঁজে বার করে সীমান্তের বাইরে পাঠানো হবে। চুরি আটকাতেও এক বিশেষ দল গঠন করে মাফিয়াদের শেষ করব আমরা।’

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

রাতভর অভিযান চালিয়ে বড় পাচার চক্রের হদিশ, উদ্ধার ১০৫ মোবাইল, গ্রেফতার ২

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

‘ভারতের যুবসমাজ অমর’, অরিজিতের পর দিল্লির ছাত্র বিক্ষোভকে সমর্থন জানালেন হানি সিংহ

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত

‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপের সূচনা রাজ্য সরকারের, নিয়োগেও আনা হল নতুন নিয়ম

বাইক ছিল জীবন, ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ঢাকুরিয়ার দেবাহুতি

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মোদির বাসভবনের সামনে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

সিকিমের ধসে উদ্বেগ প্রকাশ শুভেন্দুর, আটকে থাকা বাংলার শ্রমিকদের নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী?

কাকতালীয়! শহিদ মিনারে কংগ্রেসের সভামঞ্চে মমতার একাধিক ছবি

বৃদ্ধ বাবা-মায়ের পাশে থাকতে কানাডার বিলাসবহুল জীবন ছেড়ে বেঙ্গালুরু ফিরলেন যুবক

কলকাতায় আজ আরও মহার্ঘ সোনা-রুপো, দোকানে যাওয়ার আগে জানুন দাম

মেয়ো রোডের মঞ্চে ‘বাক-সর্বস্ব’ নেতারা, মমতাকে অক্সিজেন জোগালেন নিচুতলার কর্মীরা