‘খুব ভালো ভোট হচ্ছে, ঠাণ্ডা-ঠাণ্ডা, কুল-কুল,’ বললেন অনুব্রত মণ্ডল

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গে ভোট মানেই অনুব্রত মণ্ডলের দাওয়াই। কখনও গুড় বাতাসা, কখনও চরাম চরাম ঢাক আবার কখনও পাচন। তবে গরু পাচার মামলায় গ্রেফতারির পর তিহারে গিয়ে কিছুটা সংযত হয়েছিলেন বীরভূমের এই দাপুটে নেতা। কিন্তু বাংলার ভোট এগিয়ে আসতেই ফের স্বমহিমায় কেষ্ট মণ্ডল। কখনও সাঁজোয়া গাড়ি খেয়ে নেওয়ার হুমকি আবার কখনও অন্যরকম ভোটের কথা বলছেন বীরভূমের ‘বাঘ’।

আরও পডুন: ভোট দিলেই মিলছে মুড়ি-তরকারি, ভোটারদের ‘উপহার’ কাজল শেখের

এবার আজ, বৃহস্পতিবার বাংলার প্রথম দফার ভোটে অন্য মেজাজে দেখা গেল অনুব্রত মণ্ডলকে। বীরভূমের বোলপুরের ভগবতী নিম্নবুনিয়াদি বিদ্যালয়ে কন্য়া সুকন্যা মণ্ডলকে নিয়ে ভোট দেন অনুব্রত। বুথের বাইরে বেরিয়ে তৃণমূল নেতা বলেন, ‘খুব ভালো ভোট হচ্ছে। ভোট দিলাম। খুব ভালো লাগল। আপনারাও সুষ্ঠু ভাবে ভোট দিন। গরম পড়েছে। ঠাণ্ডা ঠাণ্ডা, কুল কুল, ভোট হবে আরামশে।’ বীরভূমের মোটের উপর শান্তিপূর্ণ ভোট হচ্ছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। নানুরে বুথের ১০০ মিটারের মধ্যে তৃণমূলের কর্মীরা চলে আসায় লাঠিচার্জ করে পুলিশ। লাভপুরে বিজেপি কর্মীরে মারধর করার অভিযোগ উঠেছে। মারের চোটে মাথা ফেটেছে ওই বিজেপি কর্মীর। কাঠগড়ায় তৃণমূল।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের