এই মুহূর্তে

আনন্দপুর আগুন : খোঁজ নেই অভিমানে বাড়ি ছাড়া দেবাদিত্যের

নিজস্ব প্রতিনিধি, তমলুক :  বাবার কাছে মোটরবাইকের আবদার করেছিল দেবাদিত্য। কাপড়ের দোকানে কাজ করা বাবার সাধ্য ছিল না এখনই বাইক কিনে দেওয়ার। তাতেই অভিমানে ঘর ছাড়ে বছর ১৮-র দেবাদিত্য। বাইক কেনার টাকা জোগার করতে নিজেই কাজ জোগার করে নিয়েছিলেন। আনন্দপুরের কাছে ডেকরোটরের কাজ নিয়েছিল সে। কিন্তু আনন্দপুরের অগ্নিকাণ্ডের পর তাঁর কোনও খোঁজ নেই পূর্ব মেদিনীপুরের তমলুকের বাসিন্দা দেবাদিত্যের। হদিশ মিলছে না তাঁর।

জানা গিয়েছে পরিবারের সঙ্গে রবিবার কথা হয়েছে ছেলের। বাড়িতে দ্রুত ফিরে আসার কথা ছিল। পূর্ব মেদিনীপুরের তমলুকের বাসিন্দা দেবাদিত্য বাড়িতে ফিরে পরীক্ষাতেও বসবেন বলে জানিয়েছিলেন। কিন্তু অগ্নিকাণ্ডের পর থেকে তার কোন খোঁজ নেই।
জানা গিয়েছে, কয়েকদিন আগে রামকৃষ্ণ মন্ডল নামে এক যুবকের সঙ্গে বাড়ি ছেড়েছিল দেবাদিত্য। রবিবার সোশ্যাল মিডিয়ায় ছবিও পোস্ট করেছিল সে। তার কয়েক ঘণ্টা পরেই আগুন লাগে আনন্দপুর কারখানায়। কারখানার পাশাপাশি দুটি গুদামো ভস্মীভূত হয়েছে। প্রায় ৩০ জন কর্মী দুটি গুদামে ছিলেন। তাদের মধ্যে বেশ কয়েকজন বের হতে পারলেও বাকিরা ভেতরেই আটকে পুড়ে মারা গিয়েছেন বলে মনে করা হচ্ছে। দেবাদিত্য তমলুকের টুলিয়া হাই স্কুলের একাদশ শ্রেণির ছাত্র ছিল। লকডাউনের পর থেকে মোবাইল গেম ও মোটর বাইকের উপর আসক্তি হয়েছিল দেবাদিত্যের। মোটর বাইক কেনার জন্য ঘরও ছেড়েছিলেন তিনি।

অগ্নিকাণ্ডের পরে বার বার তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও লাভ হয়নি। কোনও ভাবেই যোগাযোগ করা যায়নি। আগুনে পুড়ে মৃত্যু হয়ে থাকতে পারে। ছেলেকে একবার দেখার জন্য আকুল অসহায় বাবা ও মা।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার ভোটের স্লিপ কারা দেবেন?‌ ‘ডেডলাইন’ বেঁধে নির্দেশ নির্বাচন কমিশনের

মহিলা ব্রিগেড জোর, নবীনদের বাহিনী তৈরির প্রতিশ্রুতি, নববর্ষে ইস্তেহার প্রকাশ মীনাক্ষীর

‘‌জয় বাংলা’‌ স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে যাওয়ার চেষ্টা, হাতাহাতি বালিতে

বৃহস্পতি থেকেই দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব, ৬ জেলায় সতর্কতা জারি, কলকাতার কী হাল?

রাস্তায় ছড়িয়ে পোড়া বিজেপির দলীয় পতাকা, ভোটের মুখে চাঞ্চল্য শান্তিপুরে

বজবজে বিরাট রোড–শো অভিষেকের, প্রার্থীকে নিয়ে ভাসলেন মানুষের ঢলে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ