অক্টোবর মাসেই অন্ডাল থেকে বারাণসী উড়বে বিমান, প্রকাশিত সময়সূচি

Share:

নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর: অন্ডাল থেকে নিয়মিত বিমান পরিষেবা রয়েছে দিল্লি ,চেন্নাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, ভুবনেশ্বর, বাগডোগরা ও গুয়াহাটিতে। এবার তার সঙ্গে যুক্ত হচ্ছে বারাণসী। চলতি মাসের ২৮ অক্টোবর এই পরিষেবা চালু হবে কাজী নজরুল ইসলাম বিমানবন্দর (Kazi Islam Airport)থেকে। আপাতত সপ্তাহে তিনদিন অন্ডাল থেকে বারাণসী পর্যন্ত ইন্ডিগো বিমান চলাচল করবে। প্রতি সপ্তাহের মঙ্গল, বৃহস্পতি ও শনিবার এই বিমান চলাচল করবে। জানা গেছে দুর্গাপুর থেকে দুপুর একটা বেজে ৪৫ মিনিটে যে বিমানটি ছাড়বে সেটি দুপুর তিনটে নাগাদ বারাণসী পৌছবে।

আবার বিকেল ৩টে বেজে ২৫ মিনিটে বারাণসী থেকে যাত্রী নিয়ে ওই বিমান বিকেল পাঁচটার সময় দুর্গাপুরের অন্ডালে ফিরে আসবে। গত অগাস্ট মাসে আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা (MP Satrughna Sinha) একটি বৈঠকে বসেছিলেন ।সেই বৈঠকে ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক (DM) পোন্নামবলম এস, বিমানবন্দরের ডিরেক্টর কৈলাস মণ্ডল। বিমানবন্দরের বর্তমান পরিকাঠামো ভবিষ্যৎ পরিকল্পনা নিরাপত্তা ব্যবস্থা ও একাধিক রুটে ফ্লাইট পরিষেবা চালু করা নিয়ে দীর্ঘ আলোচনা হয়।

আগস্ট মাসেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল অক্টোবর মাস থেকে বারাণসী পর্যন্ত ফ্লাইট পরিষেবা চালু করা হবে, পরবর্তীকালে লখনউ ,জয়পুর এইসব রুটেও সরাসরি ফ্লাইট চালু করা হবে। আপাতত সপ্তাহে তিন দিন অন্ডাল(Andal) থেকে বারাণসী(Varanashi) পর্যন্ত বিমান চলাচল করলেও পরে যাত্রী সংখ্যা বৃদ্ধি পেলে বিমান পরিষেবার সময়সূচী ও দিন বৃদ্ধি পেতে পারে। বর্তমানে অন্ডাল থেকে দিল্লি চেন্নাই বেঙ্গালুরু হায়দ্রাবাদ ভুবনেশ্বর বাগডোগরা ও গুয়াহাটি রুটে নিয়মিত বিমান চলাচল করে।

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস