চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কালীগঞ্জের সিপিএম প্রার্থী সাবিনাকে নিয়ে ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি: সোমবার  বামফ্রন্টের তরফ থেকে প্রকাশ  করা হয়েছে  প্রার্থী তালিকা।  কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণার দিন  তৃণমূলের বিজয়উল্লাসের সময় বোমা ফেটে মৃত্যু হয় তামান্নার। এবার তার মা সাবিনা ইয়াসিমনকে  প্রার্থী করেছে সিপিএম। কালীগঞ্জ কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার পরেই জেলা জুড়ে ক্ষোভ শুরু হয়েছে সিপিএম কর্মী সমর্থকদের মধ্যে। আগাগোড়া বামপন্থায় বিশ্বাসী সাবিনা ইয়াসমিন। তিনি শাসকের চোখে চোখ রেখে প্রশ্ন করার সাহস রাখেন। মনে করেন, লাল পতাকাই মেয়ের রক্তের জবাব দেবে। সেই অটুট বিশ্বাসের জন্য তাঁকে এবারের নির্বাচনে প্রার্থী করেছে সিপিএম। তাঁকে প্রার্থী করতেই ক্ষোভে ফুঁসছেন দলের নীচু তলার কর্মীরা।  

দলীয় কর্মীদের বক্তব্য, দীর্ঘদিন ধরে তাঁরা সিপিএম করছেন, বিভিন্ন আন্দোলন-প্রতিবাদে সামিল থেকেছেন, পুলিশের লাঠির ঘা খেয়েছেন। কিন্তু সাবিনা ইয়াসমিনের পূর্ব কোনও রাজনৈতিক পরিচিতি নেই। সিপিএমের ক্ষেত্রে তাঁর কোনও গুরুত্বপূর্ণ ভূমিকাও নেই। উল্লেখ্য,২০২৫ সালের ২৩ জুন, কালীগঞ্জ উপনির্বাচনের ফলপ্রকাশের দিন দুপুরে বোমাবাজিতে মৃত্যু হয় মোলান্দি গ্রামের ৯ বছরের নাবালিকা তামান্না খাতুনের। স্বাভাবিকভাবেই এই ঘটনা তোলপাড় পড়ে যায়। সোমবার বামেদের প্রার্থী তালিকা প্রকাশ হতেই দেখা গেল, এবার সিপিএমের হয়ে নির্বাচনী লড়াইয়ে নামছেন সেই সাবিনা ইয়াসমিন।

আরও পড়ুন: বকেয়া টাকা না পেলে কাজ নয় ! নির্বাচনের আগে হুঁশিয়ারি ঠিকাদারদের

প্রার্থীদের নাম ঘোষণার সময় বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, “কালীগঞ্জে প্রার্থী হচ্ছেন এক শহিদ কন্যার মাতা, সাবিনা ইয়াসমিন।” কিন্তু তাঁকে প্রার্থী হিসেবে গ্রহণ করতে নারাজ দলের নিচুস্তরের কর্মীরা। এই ঘটনা ছাব্বিশের নির্বাচনের আগে আবারও প্রাসঙ্গিক হয়ে উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, সিপিএম তামান্নার মাকে প্রার্থী করে আসলে এই ‘সেন্টিমেন্ট’টাকেই কাজে লাগাতে চাইছে রাজ্য বামফ্রন্ট। মেয়ের সুবিচারের আশায় লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। এরই সঙ্গে মানসিক চাপ, হুমকি সহ্য করতে হয় তাঁকে। একটা সময়ে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যারও চেষ্টা করেন সাবিনা। কিন্তু আজকের ঘটনা প্রকাশ্যে আসায় এবার কিছুটা হলেও চাপে আলিমুদ্দিন।

Published by:

Share Link:

More Releted News:

‘আমি রয়্যাল বেঙ্গল টাইগার, গোটা সাঁজোয়া গাড়ি খেয়ে নেব,’ বিতর্কিত মন্তব্য অনুব্রতের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

গ্যাসের সঙ্কটের জের, বড় মা’র অন্নকূট ভোগেও কাটছাঁট

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ