বকেয়া টাকা না পেলে কাজ নয় ! নির্বাচনের আগে হুঁশিয়ারি ঠিকাদারদের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  লোকসভা নির্বাচনের কাজ শেষ হওয়ার পর দু’বছর কেটে গেলেও এখনও বকেয়া টাকা মেলেনি-এই অভিযোগ তুলে আসন্ন বিধানসভা নির্বাচনের কাজে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিল জলপাইগুড়ির জনস্বাস্থ্য কারিগরি (পিএইচই) দপ্তরের ঠিকাদারেরা। এই মর্মে ঘোষণা করেছে জলপাইগুড়ি পিএইচই কনট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

সংগঠনের দাবি, গত লোকসভা নির্বাচনে বিভিন্ন কাজের জন্য প্রায় চার কোটি টাকা এখনও বাকি রয়েছে। দীর্ঘদিন ধরে প্রশাসনের বিভিন্ন স্তরে যোগাযোগ করেও সেই টাকা আদায় করা সম্ভব হয়নি। জেলায় প্রায় ৩০০ জন ঠিকাদার এই দপ্তরের সঙ্গে যুক্ত। নির্বাচনের সময় তাঁদের উপরই নির্ভর করে একাধিক গুরুত্বপূর্ণ পরিকাঠামো তৈরির কাজ-যেমন কেন্দ্রীয় বাহিনীর থাকার জায়গায় শৌচালয় ও রান্নাঘর নির্মাণ, বুথ ও ডিসিআরসিতে পানীয় জল ও স্যানিটেশনের ব্যবস্থা ইত্যাদি।

সংগঠনের সম্পাদক শিবু দে জানিয়েছেন, আগের নির্বাচনে ২২টি দল গঠন করে কাজ করা হয়েছিল। কিন্তু কাজ শেষ করে বিল জমা দেওয়ার পরও এখনও পর্যন্ত পাওনা মেলেনি। শুধু নির্বাচনের কাজই নয়, অন্যান্য প্রকল্পের টাকাও বকেয়া রয়েছে। ‘জল জীবন মিশন’-এর অধীনে শুধু জলপাইগুড়ি জেলাতেই প্রায় ৩২৫ কোটি টাকা আটকে রয়েছে বলে দাবি। গোটা রাজ্যে এই বকেয়ার পরিমাণ প্রায় ১৭হাজার কোটি টাকা ছুঁয়েছে। এই পরিস্থিতিতে বকেয়া মেটানো না হলে আসন্ন নির্বাচনের কোনও কাজেই যুক্ত হবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ঠিকাদাররা।

টেস্টের চাপে রাতে আসত না ঘুম! জানেন মায়ের হাতের কোন খাবার ছিল রোহিতের ভরসা?

করম পুজোয় জঙ্গলমহলে উৎসবের আবহ, পুরুলিয়ায় ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর

মুম্বইয়ে একের পর এক পথচারীকে পিষে দিল বেপরোয়া গতির BMW, ঘটনাস্থলেই নিহত ৩

ইরানের হুমকির পরে ছুটি কাটছাঁট করে হোয়াইট হাউসে ফিরলেন ট্রাম্প, বড় পদক্ষেপ?

এশিয়ান গেমসের শুরুতেই ঘরে এল পদক, শুটিংয়ে রুপো জিতল ভারত

Asian Games 2026 ( মহিলা ক্রিকেট): টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের, বিপক্ষ বাংলাদেশ

নিচু জাত বলে মানসিক হেনস্থা? ছেলের মৃত্যু নিয়ে বিস্ফোরক IIT বম্বের মৃত পড়ুয়ার বাবা

মাথার দাম ছিল ৩০ লক্ষ টাকা, বারাণসীতে পুলিশের গুলিতে খতম শীর্ষ মাও নেতা

সাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে রবি সকাল থেকেই তুমুল দুর্যোগ, জারি হলুদ সতকর্তা

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

স্টকহোম থেকে জিতে সুইডেনের সাংসদ হলেন মহারাষ্ট্রের বিজেপি নেতার ভাইঝি, চেনেন তাঁকে?

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের