জুনিয়র ডক্টর্‌স ফ্রন্টের পদ থেকে ইস্তফা আরজি কর আন্দোলনের প্রধান মুখের

পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস্ ফ্রন্টের বোর্ড অফ ট্রাস্ট থেকে ইস্তফা দিলেন আরজি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস্ ফ্রন্টের বোর্ড অফ ট্রাস্ট থেকে ইস্তফা দিলেন আরজি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো। বছরের প্রথম দিনেই তাঁর এই সিদ্ধান্ত প্রকাশ্যে এল। বুধবার (৩১ ডিসেম্বর) বোর্ডে চিঠি লিখে ইস্তফার কারণ ব্যাখ্যা করেছেন অনিকেত। এবং তিনি তাঁর এই সিদ্ধান্তকে বেদনাদায়ক বলেছেন। চিঠিতে জুনিয়র ডক্টরস্ ফ্রন্টের এগ্‌জিকিউটিভ কমিটি তৈরি নিয়ে ট্রাস্টের অন্য সদস্যদের সঙ্গে তাঁর সংঘাতের ইঙ্গিত রয়েছে। পাশাপাশি অনিকেতের অভিযোগ, ট্রাস্টের সঙ্গে সুনির্দিষ্ট সম্পর্ক স্থির না করেই কমিটি গঠন করা হচ্ছে। আইনি পরামর্শ উপেক্ষা করা হচ্ছে। এটি অগণতান্ত্রিক এবং নির্যাতিতার জন্য ন্যায়বিচারের দাবি আন্দোলনের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। তাঁর আপত্তি একাধিকবার ট্রাস্টকে জানিয়েও কোনও লাভ হয়নি।

বর্তমানে জুনিয়র ডক্টর্স ফ্রন্টের এগ্জিকিউটিভ কমিটিতে ৩৭ জন সদস্য রয়েছেন। সংঘাতের সূত্রপাত, ট্রাস্ট এবং কমিটির মধ্যে দায়িত্ববণ্টন নিয়ে। তাই কমিটির ভোটাভুটির আগেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানালেন। ২০২৪ সালের ৯ অগস্ট আরজি কর হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের প্রতিবাদে পথে নেমেছিলেন জুনিয়র ডাক্তারেরা। আর এই ডাক্তার দের নেতৃত্ব দিয়েছিলেন অনিকেত মাহাতো। তিনি ন্যায়বিচারের দাবি ও স্বাস্থ্য পরিকাঠামো সংস্কারের দাবি নিয়ে অনশনেও বসেছিলেন। কিন্তু আন্দোলনের সময় জুনিয়র ডক্টরস্ ফ্রন্টের অনেকের সঙ্গে তাঁর মতপার্থক্য হয়েছিল। এমনকী আরজি কর পর্বের পর অনিকেত-সহ আন্দোলনের প্রথম সারির কয়েকজন জুনিয়র ডাক্তারের পোস্টিং নিয়েও সমস্যায় পড়েছিলেন তিনি।

তাঁর অভিযোগ ছিল, সরকার ইচ্ছে করেই আন্দোলনে যুক্ত ডাক্তারদের দূরে পোস্টিং দিয়েছে। এ নিয়ে আইনি লড়াইয়ের পথেও হেঁটেছেন তিনি। পরে ফ্রন্টের সম্মিলিত সিদ্ধান্তে ওই পোস্টিংয়েই কাজে যোগ দেন প্রতিবাদে সামিল অন্যান্য ডাক্তাররা। কিন্তু অনিকেত লড়াই চালিয়ে যান। কলকাতা হাইকোর্টের পর সুপ্রিম কোর্টের রায়ও তাঁর পক্ষে গিয়েছে। আদালত আরজি কর হাসপাতালেই অনিকেতের পোস্টিংয়ের নির্দেশ দিয়েছিল। কিন্তু তা সত্ত্বেও তাঁকে কাজে যোগ দিতে দেওয়া হয়নি। ইস্তফার চিঠিতে তিনি এ সব কথা লিখেছেন। আন্দোলন চলাকালীন কর্মপন্থা নিয়েও ফ্রন্টের অনেকের সঙ্গে তাঁর মতপার্থক্য হয়েছে। তবুও তিনি লড়াই চালিয়ে যেতে চান। কোনও সংঘাত মনে রাখতে চান না।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর