অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা মিলছে? কীভাবে দেখবেন পেমেন্ট স্ট্যাটাস? জেনে নিন ধাপে ধাপে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অন্নপূর্ণা যোজনার  তৃতীয় কিস্তির টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়তে শুরু করেছে। জুন ও জুলাই মাসে প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার পর এবার তৃতীয় কিস্তির অর্থও ধাপে ধাপে পাঠানো হচ্ছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই এক কোটিরও বেশি মহিলা এই কিস্তির টাকা পেয়েছেন। তবে অনেকের অ্যাকাউন্টে এখনও টাকা না পৌঁছনোয় তাঁরা পেমেন্টের স্ট্যাটাস জানতে চাইছেন। কীভাবে স্ট্যাটাস দেখা যাবে, তা জেনে নিন।

অফলাইনে পেমেন্ট স্ট্যাটাস দেখার উপায়

ধাপ ১: নিজের এলাকার ব্লক উন্নয়ন দফতর (বিডিও) অথবা সংশ্লিষ্ট পুরসভা কার্যালয়ে যান। ধা

ধাপ ২: সঙ্গে রাখুন আবেদনপত্রের প্রাপ্তিস্বীকার রসিদ, আবেদন নম্বর অথবা প্রকল্পে নথিভুক্ত মোবাইল নম্বর।

ধাপ ৩: সংশ্লিষ্ট আধিকারিকের কাছে আবেদন করে আপনার পেমেন্টের বর্তমান স্ট্যাটাস যাচাই করে নিন। প্রয়োজনে আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টেও জমা হওয়া অর্থ পরীক্ষা করতে পারেন।

স্ট্যাটাস ‘পেন্ডিং’ বা ‘রিজেক্টেড’ দেখালে কী করবেন?
যদি দীর্ঘদিন ধরে স্ট্যাটাস ‘পেমেন্ট পেন্ডিং’ বা ‘রিজেক্টেড’ দেখায় এবং আপনি নিজেকে যোগ্য আবেদনকারী বলে মনে করেন, তাহলে সরকারি হেল্পলাইন বা স্থানীয় প্রশাসনিক দফতরের সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রয়োজন হলে বিডিও বা এসডিও অফিসেও সরাসরি গিয়ে সমস্যার কথা জানানো যাবে।

আরও পড়ুনঃ পাঁচ বছর আগেই ফুরিয়েছে ভিসায় মেয়াদ, অবৈধভাবে কলকাতায় বাস, গ্রেফতার থাইল্যান্ডের মহিলা

গুরুত্বপূর্ণ হেল্পলাইন নম্বর

•সমাজকল্যাণ দফতরের টোল-ফ্রি হেল্পলাইন: ১৮০০-৩৪৫-৫৫০৫

•হেল্পলাইন: ১৮০০-৩৪৫-৫৫৫৫

•সিএম কানেক্ট অভিযোগ সেল: ১৯৭১ অথবা ১৮০০-৩৪৫৬-৮৫১

•নোডাল ডিপার্টমেন্ট ডেস্ক: ০৩৩-২৩৩৪১৫৬৩

•হোয়াটসঅ্যাপ সহায়তা: ৮২৮২০ ৮২৮২০

•ই-মেল: secy.wcdsw@gmail.com

কারা কত টাকা পাচ্ছেন?

অন্নপূর্ণা যোজনা চালু হওয়ার পর তফসিলি জাতি (এসসি) ও তফসিলি উপজাতি (এসটি) পরিবারের মহিলারা প্রতি মাসে ১,৭০০ টাকা এবং অন্যান্য শ্রেণির মহিলা উপভোক্তারা ১,৫০০ টাকা আর্থিক সহায়তা পাচ্ছেন। সরকারি সূত্রে দেওয়া হেল্পলাইন নম্বর ও তথ্য যাচাই করেই যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভুয়ো নম্বর ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে। তাই শুধুমাত্র সরকারি সূত্রে প্রকাশিত তথ্যের উপরই ভরসা করার পরামর্শ দিচ্ছে প্রশাসন।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর